বিষয়বস্তুতে চলুন

উপদেশমালা (প্রথম ভাগ)

উইকিসংকলন থেকে

উপদেশমালা।

প্রথম ভাগ।

বালকবালিকাদিগের

নীতিশিক্ষার্থ

পদ্যময় গ্রন্থ।

শ্রীদ্বারকানাথ বিদ্যাভূষণ

প্রণীত।

সোমপ্রকাশ যন্ত্রে

মুদ্রিত।


সন ১২৯০ সাল।

মূল্য দুই আনা।

বিজ্ঞাপন।

উপদেশমালা।

 আমি বালকবালিকাদিসের শিক্ষার্থ পদ্যে কতকগুলি নীতিবাক্য সংগ্রহ করিয়া উপদেশমালা নাম দিয়া প্রচার করিতে আরম্ভ করিলাম। ইহা ভাগ ভাগ ক্রমে বিরচিত, মুদ্রিত ও প্রচারিত হইবে। উপদেশমালা পদ্যে রচনা করিবার কারণ এই, এ দেশের গ্রন্থকারেরা অভিধান ও ধাতুপাঠ পর্য্যন্ত পদ্যে প্রণয়ন করিয়াছেন। তাহাতে স্পষ্ট বোধ হইতেছে এ দেশীয়দিগের পদ্যে রুচি স্বভাবসিদ্ধ। বালকবালিকারা গদ্য অপেক্ষা পদ্য অধিক ভালবাসে, ইহাও দেখিতে পাওয়া যায়। গদ্য অপেক্ষা পদ্য সহজে কণ্টস্থ হয় এবং উহা দীর্ঘকাল স্মৃতিপথে থাকে। নীতিবাক্যগুলি বালক বালিকাদিগের সদা মুখস্থ থাকে, ইহা একান্ত অভিপ্রেত। কারণ, ইহা চরিত্র সংশোধনের একটা প্রধান উপায়। শৈশব হইতে চরিত্র সংশোধন না হইলে চরিত্র পবিত্র হয় না। পদ্য দ্বারা শব্দশাস্ত্রেরও বিশেষ উন্নতি হয়। বালক বালিকারা অনেক নূতন শব্দ শিখিতে পারে। যথা—কোন পদোর প্রথম চরণের শেষে সাহসশব্দ প্রযুক্ত হইলে তাহার মিলরক্ষার্থ দ্বিতায় চরণে সাধ্বসশব্দ প্রয়োগ দূষণাবহ হয় না। এই সকল কারণে আমি পদ্যে নীতি প্রচার সংকল্প করিয়াছি।

 উপদেশমালায় ছাত্রগণের প্রবৃত্তির দৃঢ়তা জন্মাইবার নিমিত্ত উদাহরণস্থলে কতকগুলি পৌরাণিক বিষয় উপন্যস্ত হইয়াছে। যথা―অর্জ্জুনের তপস্যা ও কিরাতরূপধারী মহাদেবের সহিত যুদ্ধ। এ দেশের কেবল বালকবালিকা কেন, যুবক ও পৌঢ়ারাও কোন একটী অলৌকিক কাণ্ড দেখিলে ভরে আড়ষ্ট হন। সুতরাং সেই অলৌকিক কাণ্ডের স্বরূপ নিরূপণ ও কারণ নির্ণয়ে প্রবৃত্তি বিধান করিতে পারেন না। আকাশে ধূমকেতুর উদয় হইলে অমঙ্গলের আশঙ্কায় সকলে আকুল হইয়া থাকেন। সূর্য্য বা চন্দ্রগ্রহণ হইলে শঙ্খ কাংস্য বাজাইয়া দেশ মাতাইয়া তুলেন। যে দেশের লোকের স্বভাব এখনও এরূপ শোচনীয় হইয়া আছে, সে দেশে এমন পুরুষও জন্মিয়া গিয়াছেন,যিনি কিরাতের অলৌকিক ক্ষমতা দর্শন করিয়াও কিছুমাত্র ভীত ও অধ্যবসায় হইতে বিচলিত হন নাই। যখন নিতান্ত নিঃসম্বল হইলেন, তখনও সাহসসহকারে বিপক্ষের বক্ষস্থলে দৃঢ়তর মুষ্টির আঘাত করিলেন। এই সকল চেষ্টা দেখিয়া বালকদিগের অধ্যবসায় ও সাহসাদিবিষয়ে দৃঢ়তর প্রবৃত্তি জন্মিবে বগিয়া উক্ত উদাহরণগুলি প্রদর্শিত হইয়াছে।

 উপদেশমালাকে বালকবালিকাদিগের পাঠোপযোগী করিবার অভিপ্রায়ে সহজ করিবার বিশেষ চেষ্টা পাওয়া হইয়াছে, কতদূর কৃতকার্য্য হইয়াছি বলিতে পারি না। যদি পাঠকালে কোনস্থলে কাহার অসন্তোষ জন্মে, আমাদের গোচর করিলে আমরা আহ্লাদসহকারে তাহার সংশোধনে যত্নবান্ হইব।

১২৯০ সাল।
১ লা আশ্বিন

শ্রীদ্বারকানাথ শর্ম্মণঃ।
চাঙ্গড়িপোতা
জেলা ২৪ পরগণা সোণারপুর ডাকঘর।

প্রথম ভাগ।


সূচী।

 বিষয়
পৃষ্ঠাঙ্ক।
      
      
১৭
২৫
      
৩৫
      
৪৩
      
৫৩
৬০
      
৬৮

এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩০ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।