বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/কথা শেষ হয়নি

উইকিসংকলন থেকে

কথা শেষ হয়নি

(শঙ্খ ঘোষের প্রয়াণে)


কত কথা, অনেক অনেক কথা
এখনও রয়ে গেছে বাকি,
কথা যায়নি ফুরিয়ে
দীর্ঘ পথের দীর্ঘ কথা ফুরায় কি সহজে।

কত কথা শুনব বলে উৎকীর্ণ হয়ে আছি।
যার কথা শুনে শুনে মানুষকে জানা
মানুষের দুঃখ কষ্ট নিয়ে উপলব্ধির দরজা
খুলে যার কথা শুনব বলে মনে জাগে অভিলাষ
তার কথা শেষ হয়ে যায় অকস্মাৎ।

মারণ করোনা যার কণ্ঠ কেড়ে নেয়
যে শঙ্খ আজ বাজবে না আর
কিন্তু থেকে যাবে তার রিনি রিনি আওয়াজ।