বিষয়বস্তুতে চলুন

এখানে দিনের রং বদলায়/বেহেড মাতাল, খালি বোতল

উইকিসংকলন থেকে

বেহেড মাতাল, খালি বোতল

অনেক রাত হয়ে গেল আজ
কাজে কাজে কখন এত রাত হল বুঝতে পারিনি।
ফাঁকা রাস্তা, পরিচিত আজন্ম দিনের, পথ হারাবার নয়।
তবু যেন চিনতে পারছি না নিজের বাড়ির রাস্তা।

আমার সামনে দু’চার জন বেহেড মাতাল।
রাস্তা জুড়ে তাদের দাপট দারুণ।
সিঁটকে গিয়ে কোনও প্রকারে পাশ কাটিয়ে এলাম।

ঘরে ঢুকবার সময় দেখি খালি বোতল পড়ে আছে
আমার বহির্বাড়ির চাতাল জুড়ে।