এখানে দিনের রং বদলায়/মেরুদণ্ড ৬
অবয়ব
(পৃ. ১৪)
মেরুদণ্ড ৬
কবর থেকে তড়াক করে সোজা হয়ে
দাঁড়ায় কঙ্কাল
খোঁজে তার মেরুদণ্ড
আর বুকের পাঁজর,
সব ঠিকঠাক আছে কি না দেখে নেয়
যত্ন করে।
পুনর্জন্ম যদি হয়
এ সব হবে তার একমাত্র সম্বল।
মেরুদণ্ড ৬
কবর থেকে তড়াক করে সোজা হয়ে
দাঁড়ায় কঙ্কাল
খোঁজে তার মেরুদণ্ড
আর বুকের পাঁজর,
সব ঠিকঠাক আছে কি না দেখে নেয়
যত্ন করে।
পুনর্জন্ম যদি হয়
এ সব হবে তার একমাত্র সম্বল।