কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/কল্কিপুরাণ পাঠের ফল
কল্কিপুরাণ পাঠের ফল।
শ্রীহরি-বদন হতে প্রলয়ের পরে।
নিঃসৃত পুরাণ এই কল্কি নাম ধরে॥
বেদ আদি যত কিছু সর্ব্ব শাস্ত্র সার।
ধরাতলে বেদব্যাস করেন প্রচার॥
কল্কির প্রভাব যত ইহাতে বর্ণিত।
পড়িলে শুনিলে ফল ফলে অগণিত॥
ব্রাহ্মণ পণ্ডিত বেদে ক্ষত্রি রাজা হন্।
বৈশ্যগণ ধন ধান্যে মানী শূদ্রগণ॥
পুত্ত্রার্থির পুত্র হয় ধনার্থির ধন।
বিদ্যার্থির বিদ্যা লাভ ব্যর্থ কদাচর॥
এই ফলে শ্রীহরিরে কোরে দরশন।
তীর্থ স্থানে পায় মুক্তি লোমহরষণ॥
ভারত পুরাণ বেদ আদি রামায়ণ।
সকলেতে আদি অন্ত হরি-সঙ্কীর্ত্তন॥
সেই হরি অবতীর্ণ কল্কি অবতার।
দিবা নিশি তাঁর পদে কর নমস্কার॥
সজল জলদ শ্যাম কল্কি ভগবান্।
সবার করুন্ তিনি মঙ্গল বিধান॥
ইতি মহর্ষি বেদব্যাস প্রণীত কল্কি-
পুরাণ সমাপ্ত।
কলিকাতা।
নিমতলা ঘাট স্ট্রিট ৮ সঙ্খ্যক ভবনে সংবাদজ্ঞানরত্নাকর যন্ত্রে শ্রীযুত ভুবনচন্দ্র বসাক দ্বারা মুদ্রিত। সন ১২৮৫ সাল ২ পৌষ