কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/বিষ্ণুপূজা
অবয়ব
বিষ্ণুপূজা।
শুক বলে দেবী পদ্মে! করুন্ বর্ণন।
শুনে যাই সেই পূজা বিধি নারায়ণ॥
সেই মত পূজা করি আমি ত্রিভুবন।
করিব আনন্দে যেথা সেথা বিচরণ॥
পদ্মা বলে শুন শুক আপাদ মস্তকে।
অন্তরে করিয়ে ধ্যান জপো সে বিষ্ণুকে॥
মূল মন্ত্রে জপে পরে দণ্ডবত করে।
নিবেদিত দ্রব্য দিও বিশ্বক্সেনাদিরে॥
সর্ব্বব্যাপী শ্রীবিষ্ণুরে চিন্তা করি মনে।
নৃত্য গীত কোরো হরি নাম উচ্চারণে॥
পরেতে নির্ম্মাল্য শিরে করিয়ে ধারণ।
নিবেদিত দ্রব্য যথা করিবে ভোজন॥
হে শুক! কহিনু আমি তোমার সদন।
বিষ্ণুপূজা বিধি এই শিবের বর্ণন॥
ইতি বিষ্ণুপূজা।