কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক)/সুশান্তার স্তব
সুশান্তার স্তব।
সুশান্তা বলেন হরে নিজ মোহ ত্যজি।
রাখ এই পাদপদ্ম সুর নর পূজি॥
রতি পতি বিমোহিত রূপ মনোহর।
বিনাশ দুর্গম কাম জগত ঈশ্বর॥
ভব যশোগানে সব শোক দূরে যায়।
নাম উচ্চারণে, অপার আনন্দোদয়॥
করুক মঙ্গল লাভ হেরে চন্দ্রানন।
দুর্জ্জয় আমার স্বামি তব সনে রণ॥
মার এঁরে কোরে থাকে শত্রুতাচরণ।
নতুবা করুন্ প্রভো কৃপা বিতরণ |
হে ভগবান্! প্রকৃতি জায়া আপনার।
তাই থেকে মহত্তত্ত্ব তাতে অহঙ্কার॥
তাহা হতে সৃষ্টি হয় জগত সংসার।
উৎপত্তি বিনাশ সব হতে আপনার॥
প্রভাবে ত্রিগুণা মায়া মরুত আকাশ।
ক্ষিতি অপ্ তেজ পাঁচ তোমাতে প্রকাশ॥
এমন শরীর দ্বারা যেবা সেবা করে।
কৃপা কর তাহাদের কল্কি নাথ হরে॥
তোমার পবিত্র নাম যে করে কীর্ত্তন।
ভব-ভয় শোক তাপ না হয় কখন॥
ধর্ম্মের সাধনে সত্যযুগ সংস্থাপনে।
সাধুর বাড়াও মান পাষণ্ড দলনে॥
দেবতা পালনে আর কলি বিনাশনে।
জন্ম লও প্রভু তুমি এ সব কারণে॥
নাতি পুতি পতি ঘেরি ধন অলঙ্কারে।
তব পদ বিনা মোর শোভা নাহি করে ॥
কি করে চামরে এ মণিময় আসনে।
অশ্ব গজ রথ ধ্বজ আর সৈন্য ধনে ॥
ইতি সুশান্তার স্তব।