বিষয়বস্তুতে চলুন

কাব্যপরিক্রমা (১৯৫৮)

উইকিসংকলন থেকে

কাব্যপরিক্রমা অন্য সংস্করণ দেখুন

কাব্যপরিক্রমা

অজিতকুমার চক্রবর্তী

বিশ্বভারতী গ্রন্থালয়

২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্রীট। কলিকাতা

প্রকাশ ১৩২২ 

দ্বিতীয় সংস্করণ ১৩৪০ 

বিশ্বভারতী সংস্করণ কার্তিক ১৩৫১ 

পুনর্‌মুদ্রণ আশ্বিন ১৩৬০ 

শকাব্দ ভাদ্র ১৮৮০: বঙ্গাব্দ ১৩৬৫ 

©

প্রকাশক শ্রীপুলিনবিহারী সেন

বিশ্বভারতী। ৬।৩ দ্বারকানাথ ঠাকুর লেন। কলিকাতা ৭


মুদ্রক শ্রীদেবেন্দ্রনাথ বাগ

ব্রাহ্মমিশন প্রেস। ২১১ কর্ণওআলিস স্ট্রীট। কলিকাতা ৬

প্রথম সংস্করণের ভূমিকা

এই গ্রন্থের প্রায় সকল প্রবন্ধই প্রবাসী পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। গত তিন-চারি বৎসরের মধ্যে কবিবর রবীন্দ্রনাথের যে-সকল পুস্তক প্রকাশিত হইয়াছে তাহাদের মধ্যে অনেকগুলি পুস্তকের আলোচনাই এই গ্রন্থে স্থান পাইয়াছে। আমার এই প্রবন্ধগুলিকে গ্রন্থাকারে গ্রথিত করিয়া প্রকাশ করিবার জন্য আমার শ্রদ্ধাভাজন প্রকাশকের কাছে আমি কৃতজ্ঞ।

 আমাদের প্রিয়বন্ধু কবি শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত এই গ্রন্থের নামকরণ করিয়া আমাকে স্নেহঋণে আবদ্ধ করিয়াছেন। কাশীপরিক্রমা, ব্রজপরিক্রমা প্রভৃতি প্রাচীন গ্রন্থের নাম আছে। আমরা যে রবীন্দ্রকাব্যতীর্থ পরিক্রমণ করিতেছি তাহার এই সামান্য বৃত্তান্তের নাম কাব্যপরিক্রমা রাখিয়া আমার বন্ধু আমার তীর্থপরিক্রমণ সার্থক করিয়াছেন।

 কাব্যের আলোচনার মধ্যে জীবনস্মৃতি ও ছিন্নপত্র প্রভৃতি গদ্যগ্রন্থের আলোচনা অসংগত বলিয়া কোনো কোনো পাঠকের মনে হইতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের গদ্যগ্রন্থের আলোচনাকে বাদ দিয়া কেবলমাত্র তাঁহার কাব্যের আলোচনা সম্ভাবনীয় নহে।

 ধর্মসংগীত-শীর্ষক প্রবন্ধ রবীন্দ্রনাথের ইংলণ্ডে অবস্থিতি-কালে তথাকার সাহিত্যিক ও গুণীজনের দ্বারা তাঁহার বিশেষভাবে সম্বর্ধিত হইবার উপলক্ষে রচিত হয়। ১৩১৯ সালের অগ্রহায়ণে উহা প্রকাশিত হয়।

 প্রথম প্রবন্ধ জীবনদেবতা সম্বন্ধে একটু নিবেদন আছে। জীবনদেবতার তত্ত্ব সম্যক্‌ বুঝিবার চেষ্টা না করিয়া অনেকে উহা নিতান্ত অলস কল্পনামাত্র মনে করেন। একালের জীবতত্ত্বে অভিব্যক্তিবাদের আলোচনা হইতে মনস্তত্ত্বে ব্যক্তিত্বের মূল ও মানবচৈতন্য সম্বন্ধে যে-সকল নূতন তত্ত্বের উদ্ভব হইয়াছে, জীবনদেবতার ভাবের সহিত তাহাদের সাদৃশ্য আছে বলিয়া ইহার প্রসঙ্গে সেই-সকল তত্ত্বের আলোচনা উপস্থিত করিতে বাধ্য হইয়াছি। রসাত্মক কাব্যের রস-প্রসঙ্গে এরূপ জটিল তত্ত্বের কচকচি অনেকের নিকটে অপ্রীতিকর হইতে পারে। আশা করি তাঁহারা আমাকে দয়া করিয়া সহ্য করিতে পারিবেন।

শ্রীঅজিতকুমার চক্রবর্তী

যে-সকল রসতৃষার্ত পথিক

রবীন্দ্রকাব্যতীর্থ

আমার পূর্বে পরিক্রমণ করিয়াছেন

আমার সঙ্গে বর্তমানে করিতেছেন

এবং আমার পরে অনাগতকালে করিবেন

তাঁহাদের হাতে

একজন পথিকের

এই বৃত্তান্ত

সাদরে

উপহৃত

হইল


৩৩
৫৪
৭০
৮১
৮৯
১০১
১২১

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।