কালিদাস ও ভবভূতি (রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ)
কালিদাস ও ভবভূতি।
বঙ্গীয় এসিয়াটিক সোসাইটির সদস্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষক, কলিকাতা সংস্কৃত কালেজের ধর্ম্মশাস্ত্রাধ্যাপক
শ্রীরাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ
প্রণীত।
প্রথম সংস্করণ।
Published by S. C. Basu & Co.
65, College Street.
CALCUTTA:
PRINTED BY UPENDRA NATHA CHAKRAVARTI,
AT THE SANSKRIT PRESS.
No. 5, Nanda Kumar Chaudhury’s 2nd. Lane.
মূল্য৷৵৹ ছয় আনা।
উৎসর্গ।
পরমভক্তিভাজন, অগ্রজ-প্রতিম, অধ্যাপক,
শ্রীযুক্ত প্রমথনাথ তর্কভূষণ
মহাশয় শ্রীশ্রীচরণকমলেষু।
ধীমন্!
মন্দাকিনী-পুষ্কর-দাম-পুঞ্জৈঃ
পুষ্পৈস্তথা নন্দনজৈরনর্ঘৈঃ।
যৎ পূজ্যতে শঙ্করপাদপদ্ম
ন দীয়তে তত্র কিমু ত্রিপত্রম্?
স্নেহার্থি—
শ্রীরাজেন্দ্রনাথ শর্ম্মা।
মুখবন্ধ।
কালিদাস ও ভবভূতি ভারতের অমর কবি। সংস্কৃত সাহিত্যের আলোচনা করিতে হইলে সর্ব্বাগ্রে কালিদাস ও ভবভূতিকে ভাল করিয়া চেনা আবশ্যক। তাঁহাদের অনুপম কাব্যাবলীর যথাযথ আলোচনা আবশ্যক। কিন্তু এ কার্য্য বড়ই কঠিন। মাদৃশ ব্যক্তির পক্ষে একপ্রকার অসাধ্য বলিলেও হয়।
কালেজক্লবে পড়িবার জন্য এই প্রবন্ধ প্রথম বিরচিত হয়। মুদ্রিত করিবার ইচ্ছা তখন ছিল না। কেন না কালিদাস-ভবভূতির কবিত্বের আলোচনা, বা পরস্পরের তুলনা যে ভাবে করা উচিত, এ ক্ষুদ্র প্রবন্ধে তাহা হইয়া উঠে নাই, আর আমার ক্ষমতাতেও কুলায় না। পরে আমার বন্ধুবর্গ কর্ত্তৃক একান্ত অনুরুদ্ধ হইয়া ইহা মুদ্রিত করিতে প্রতিশ্রুত হই। সংস্কৃত কালেজের সুযোগ্য অধ্যাপক শ্রীযুক্ত মুরলীধর বন্দ্যোপাধ্যায় এম. এ., ও শ্রীযুক্ত বনমালী বেদান্ততীর্থ এম. এ., এই দুই জন সুপণ্ডিত, প্রবন্ধের আদ্যন্ত কয়েকবার পাঠ করেন, অনেক স্থল শোধন করিয়া দেন। উক্তকালেজের বি. এ. ক্লাশের ছাত্র, আমার পরম স্নেহাস্পদ শ্রীমান্ সুরেন্দ্রনাথ মজুমদার ভবভূতি সম্বন্ধে কয়েকটী ঐতিহাসিক তথ্য আমাকে দেখাইয়াদেন। এই প্রবন্ধ যাহাতে প্রকাশিত হয়, সে পক্ষে ইঁহারা সকলেই বিশেষ কষ্ট স্বীকার করিয়াছেন। আমি তজ্জন্য কৃতজ্ঞ। কিন্তু যাঁহার মানসোদ্যানের কুসুমচয়ন করিয়া এই প্রবন্ধ লিখিয়াছি, যাঁহার কাব্যালোচনা—নৈপুণ্যে আমার ন্যায় নীরস পাষাণেরও চিত্তে কাব্যপ্রিয়তা জন্মিয়াছে, যাঁহার উপদেশ ব্যতীত ‘কালিদাস ও ভবভূতি’ কদাচ লিখিতে পারিতাম না, যাঁহার ঋণ আমার জীবনে অপরিশোধ্য, বোধ হয় প্রবন্ধের অকিঞ্চিৎকরত্ব উপলব্ধি করিয়াই, তিনি, ইহাতে তাঁহার নাম সংযোগ করিতে দিলেন না। আমি উদ্দেশে তাঁহার নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি।
এই প্রবন্ধটীকে দুইভাগে বিভক্ত করা যাইতে পারে—ঐতিহাসিক ভাগ ও সমালোচনা ভাগ। প্রথম হইতে ‘কুমারিল ও ভবভূতি’ (পৃঃ ২২) পর্য্যন্ত ইতিহাস, আর—‘প্রাচীন সংস্কৃত কাব্যাবলীর বিশেষত্ব’ (পৃঃ ২২) হইতে শেষ পর্য্যন্ত সমালোচনা। শেষাংশই আমার প্রতিপাদ্য। প্রতিপাদ্যের প্রসঙ্গে প্রথমাংশ বলিতে হইয়াছে। ঐতিহাসিকের হাতে পড়িলে, প্রথমাংশ যেরূপ সরস হইত, আমার হাতে তাহা হয় নাই। পরন্তু নীরস হইয়াছে। সুতরাং যাঁহারা অনুগ্রহপূর্ব্বক সমালোচনা অংশ দেখিতে চান, তাঁহাদের শেষাংশই পাঠ্য।
কালিদাস ও ভবভূতির সমালোচনা করিতে যাইয়া মাত্র দুই চারিটী স্থলের কথঞ্চিৎ উল্লেখ করিয়াছি। প্রকৃতপক্ষে—ঐ প্রকার অনেক করা যাইতে পারে। আশা আছে, সময়ে, বিস্তৃতভাবে এ বিষয়ের আলোচনা করিব।
আমার ন্যায় অল্পজ্ঞ ব্যক্তির পক্ষে এইরূপ গুরুতর বিষয়ের আলোচনায় পদে পদেই ভ্রান্তির সম্ভাবনা। বিজ্ঞ পাঠকগণ মার্জ্জনা করিবেন।
সংস্কৃতকলেজ, |
শ্রীরাজেন্দ্রনাথ শর্ম্মা। |
সূচীপত্র।
বিষয়। |
পৃষ্ঠা। |
| ১। | ১ |
| ২। | ২ |
| ৩। | ৪ |
| ৪। | ৬ |
| ৫। | ৭ |
| ৬। | ৭ |
| ৭। | ৮ |
| ৮। | ১০ |
| ৯। | ১১ |
| ১০ | ১২ |
| ১১। | ১৩ |
| ১২। | ১৪ |
| ১৩। | ১৭ |
| ১৪। | ১৮ |
| ১৫। | ১৯ |
| ১৬। | ১৯ |
| ১৭। | ২০ |
| ১৮। | ২১ |
| ১৯। | ২২ |
| ২০। | ২২ |
| ২১। | ২৪ |
| ২২। | ২৫ |
| ২৩। | ৩৭ |
| ২৪। | ৩৮ |
| ২৫। | ৪৮ |
| ২৬। | ৫৩ |
| ২৭। | ৫৬ |
| ২৮। | ৫৯ |
| ২৯। | ৬৬ |
| ৩০। | ৬৯ |
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯৩১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৩৫ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।