কালিদাস ও ভবভূতি (রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ)/কালিদাস ও ভবভূতি
অবয়ব
(পৃ. ২৪-২৫)
কালিদাস ও ভবভূতি।—কাব্যের এই বিশেষত্ব টুকু ভারতীয় কবির নিজস্ব। অদ্যাবধি ইহার বিদেশে রপ্তানী হয় নাই। পৃথিবীর অন্য কোনও জাতির কাব্যে বোধ হয় তোমরা এ জিনিষটী দেখিতে পাইবে না। এই জিনিষের মহাজন হইলেন কালিদাস ও ভবভূতি। ব্যাস বাল্মীকি আমার অদ্যকার আলোচ্য নহেন।
ভারতভূমির যেখানে যা কিছু সুন্দর, যা কিছু প্রকাণ্ড, যা কিছু—মনোরম পাইয়াছেন— সৌন্দর্য্যের কবি কালিদাস বা ভাবের কবি ভবভূতি তাহা ছাড়েন নাই, শুধু না ছাড়িয়াই ক্ষান্ত হয়েন নাই,—সে গুলিকে—সেই সমুদয় মহার্ঘ রত্নগুলিকে মাজিয়া ঘসিয়া আরও সুন্দরতর সুন্দরতম করিয়াছেন।