কালিদাস ও ভবভূতি (রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ)/বরাহ, নবরত্ন
অবয়ব
(পৃ. ৬)
বরাহ-নবরত্ন।—কালিদাসকে যদি বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম বলিয়া স্বীকার করা যায়, তাহা হইলে তিনি যে ৬ষ্ঠ শতাব্দীতেই অবতীর্ণ হইয়াছিলেন একথা আরও দৃঢ়তর হয়। কেন না—সুপ্রসিদ্ধ পণ্ডিত ভাওদাজি, ব্রহ্মগুপ্তের ‘খণ্ড খাদ্য’ নামক গ্রন্থের টীকা হইতে আবিষ্কার করিয়াছেন যে, ‘বৃহৎ সংহিতা’ নামক গ্রন্থের রচয়িতা, নবরত্নের এক রত্ন, আচার্য্য বরাহ ৫০৭ শকে পরলোক গমন করেন। তাহা হইলে অন্ততঃ ৫০৭ শক পর্য্যন্ত যে নবরত্ন ছিল, ইহা স্থির। সুতরাং কালিদাসও যে ছিলেন—ইহা ও স্থির।