বিষয়বস্তুতে চলুন

কালিদাস ও ভবভূতি (রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ)/যশোবর্ম্ম ও রামাভ্যুদয় নাটক

​ যশোবর্ম্ম ও রামাভ্যুদয় নাটক।—রাজা যশোবর্ম্ম নিজে এক জন সুকবি ছিলেন। তাঁহার প্রণীত ‘রামাভ্যুদয়’ নামক নাটক হইতে ‘ধ্বন্যালোক-লোচন’ গ্রন্থে (বোম্বে) নিম্নলিখিত শ্লোক উদ্ধৃত হইয়াছে—যথা— “যত্তন্নেত্র-সমানকান্তিসলিলে মগ্নং তদিন্দীবরং” এবং “রক্তস্ত্বং নবপল্লবেরহমপি শ্লাঘ্যৈঃ প্রিয়ায়াগুণৈঃ ত্বামায়ান্তি” ইত্যাদি। (Peterson's Introduction to Subhasitavali for other slokas of যশোবর্ম্মদেব)।

 কাশ্মীরপতি ললিতাদিত্য যশোবর্ম্মকে যুদ্ধে পরাজিত করিয়া, তাঁহার সহিত এই একমাত্র সর্ত্তে সন্ধি করেন যে,—“মহাকবি ভবভূতি এক বার মাত্র কাশ্মীরে ললিতাদিত্যের সভায় পদার্পণ করিবেন।”

 প্রিয়তম ছাত্রগণ, তোমরা যে মহাতপস্যায় ব্রতী হইয়াছ, ভবভূতি সেই তপস্যায় সিদ্ধিলাভ করিয়াছিলেন, তাই তাঁহার অত খাতির, অত ​সম্মান। আজ কাল হইলে, হয়ত কাশ্মীরপতি, যশোবর্ম্মের নিকট ১০। ২০ লাখ ‘ইনডিম্‌নিটির’ দাবি করিতেন।