বিষয়বস্তুতে চলুন

কৃষক আন্দোলন ও মধ্যবিত্ত

উইকিসংকলন থেকে

কৃষক আন্দোলন ও মধ্যবিত্ত

কৃষক আন্দোলন

মধ্যবিত্ত

শ্রীসুশীল বসু

মূল্য দশ আনা

প্রকাশক—
সুধীর কৃষ্ণ মিত্র
পাজিয়া সারস্বত পরিষদ
(যশোহর)
-Printer-
Surendra Ranjan Sarkar
Prosanna Printing Press
26, Bose Para Lane, Baghbazar
Calcutta.

ভূমিকা

 কৃষক আন্দোলন করিবার সময় মধ্যবিত্তদের নিকট হইতে নিত্য যে সকল প্রশ্নের সম্মুখীন হইতে হইয়াছে, এই পুস্তিকাখানিতে সেই সকল প্রশ্নের বিভিন্ন দিক আলোচনা করিবার চেষ্টা করিয়াছি। কৃষক আন্দোলন মধ্যবিত্তদের মনে সংশয় ও সন্দেহ ঘনাইয়া তুলিয়াছে। কেহ মনে করিতেছেন ইহাতে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়িয়া যাইবে, কেহ মনে করিতেছেন ইহাতে মধ্যবিত্ত ও কৃষকদের মধ্যে অকারণ কলহ সৃষ্টি হইবে, কেহ কেহ আবার মনে করিতেছেন, কৃষক আন্দোলন সফল হইলে সম্প্রদায় হিসাবে মধ্যবিত্তেরা ক্ষতিগ্রস্ত হইবেন। আবার আর একদল লোক মনে করিতেছেন, ইহা আমাদের জাতীয় মুক্তি আন্দোলনকে খণ্ডিত ও দুর্ব্বল করিবে এবং মুক্তিলাভের দিনকে পিছাইয়া দিবে। কিন্তু, ইহার কোন কথাই সত্য নহে। পুস্তিকাখানিতে যুক্তি ও বিচারের দ্বারা তাহাই দেখাইবার চেষ্টা করিয়াছি। কথাগুলি নানাদিক দিয়া বিচার করিয়াছি এবং সাধারণ লোকে প্রশ্নগুলি যেভাবে উত্থাপন করেন ও বুঝিতে চাহেন সেই পথ অনুসরণ করিবার চেষ্টা করিয়াছি। আলোচনা যেরূপ বিস্তৃত হওয়া উচিত ছিল তাহা করিতে গেলে পুস্তকের কলেবর অনেক বাড়িয়া যাইত এবং অর্থাভাবে প্রকাশ করা অসম্ভব হইত। এজন্য আলোচ্য বিষয়ের প্রতি সুবিচার করিতে পারি নাই। তাহা ছাড়া নানা হাঙ্গামায়—তাহার মধ্যে পুলিশ হাঙ্গামাই প্রধান—পুস্তিকাখানিতে অনেক ত্রুটি রহিয়া গেল। এজন্য পাঠকগণের নিকট মার্জ্জনা ভিক্ষা করিতেছি। পুস্তক সম্পাদনে ও মুদ্রণে বন্ধু ও সহকর্ম্মিগণের নিকট হইতে অনেক সাহায্য ও উৎসাহ পাইয়াছি। বন্ধুদের সহায়তা ব্যতীত/প্রস্তক প্রকাশ কখনই সম্ভব হইত না।

সু, ব,

পাঁজিয়া—৩০|১|৪১

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।