কৃষ্ণকুমারী নাটক (১৯৪৫)
কৃষ্ণকুমারী নাটক
[ ১৮৬৯ খ্রীষ্টাব্দের আগষ্ট মাসে প্রকাশিত তৃতীয় সংস্করণ হইতে ]
প্রকাশক
শ্রী রামকমল সিংহ
বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ
প্রথম সংস্করণ—জ্যৈষ্ঠ, ১৩৪৮
দ্বিতীয় মুদ্রণ—শ্রাবণ, ১৩৫০
তৃতীয় সংস্করণ—ফাল্গুন, ১৩৫২
মূল্য দুই টাকা
মুদ্রাকর—গৌরচন্দ্র পাল
নিউ মহামায়া প্রেস, ৬৫৷৭, কলেজ ষ্ট্রীট, কলিকাতা
৭,২—২৩৷২৷১৯৪৬
ভূমিকা
১৮৬০ খ্রীষ্টাব্দে ‘ব্রজাঙ্গনা কাব্য’ রচনার সঙ্গে সঙ্গেই মধুসূদন তাঁহার সর্ব্বশ্রেষ্ঠ নাটক ‘কৃষ্ণকুমারী’ লিখিতে প্রবৃদ্ধ হন। এই নাটক রচনা প্রসঙ্গে সে যুগের সুবিখ্যাত নট, বেলগাছিয়া নাট্যশালার সর্ব্বপ্রধান অভিনেতা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। তাঁহারই উৎসাহে মধুসূদন পুনরায় নাটকরচনায় হস্তক্ষেপ করেন। এ বিষয়ে ‘জীবন-চরিত’- লেখক বলিয়াছেন—
…কেশব বাবুর অভিনয়-নৈপুণ্যে এবং নাটকীয় দোষ, গুণ বিচার শক্তিতে মুগ্ধ হইয়া মধুসূদন তাঁহার একান্ত গুণপক্ষপাতী ছিলেন। শর্ম্মিষ্ঠা ও একেই কি বলে সভ্যতা রচনার সময়ে তিনি, অনেক স্থলে, কেশব বাবুর পরামর্শ গ্রহণ করিয়াছিলেন। নূতন নাটক রচনার সঙ্কল্প হৃদয়ে উদিত হইলে মধুসূদন প্রথমে মহাভারতীয় সুভদ্রা-উপাখ্যান অমিত্রচ্ছন্দে লিখিয়া তাহা কেশব বাবুকে দেখিবার জন্য পাঠাইয়াছিলেন। কিন্তু, কাব্যাংশে সুন্দর হইলেও, তাহা অভিনয়ের উপযোগী হইবে না, কেশব বাবু সুভদ্রা নাটক সম্বন্ধে এইরূপ অভিপ্রায় ব্যক্ত করিয়াছিলেন। মধুসূদন ইহার পর সম্রাট্ আলটামাসের দুহিতা, সুলতানা রিজিয়ার চরিত্র অবলম্বনে আর একখানি নাটক আরম্ভ করিয়া তাহার সংক্ষিপ্ত আদর্শ কেশর বাবুকে এবং মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর ও রাজা ঈশ্বরচন্দ্র সিংহকে দেখাইবার জন্য পাঠাইয়াছিলেন। কিন্তু মুসলমানচরিত্র অবলম্বনে রচিত নাটক সাধারণ হিন্দু-দর্শকের প্রীতিকর হইবে না ভাবিয়া রিজিয়া সম্বন্ধেও তাঁহারা কেহই উৎসাহ প্রকাশ করিতে পারেন নাই। রিজিয়ার পরিবর্ত্তে কোন হিন্দু ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নাটক রচনা করিলে তাহা অধিকতর আদরণীয় হইবার সম্ভাবনা, তাঁহারা মধুসূদনকে এইরূপ পরামর্শ দিয়াছিলেন। কেশব বাবু মধুসূদনকে লিখিয়াছিলেন যে, “রাজপুত জাতির ইতিহাস এরূপ বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ যে, মধুসূদনের ন্যায় প্রতিভাবান্ পুরুষ তাহা হইতে অনায়াসেই গ্রন্থরচনার উপযোগী উপাদান সংগ্রহ করিতে পারেন।” ইহা হইতেই মধুসূদন কৃষ্ণকুমারী রচনায় প্রণোদিত হইয়াছিলেন। মধুসূদনকে লিখিত কেশব বাবুর সেই পত্র নিম্নে সন্নিবিষ্ট হইল;—
My dear Dutt, The synopsis of your Rizia was made over to Jotindra babu the day that I received it from you, with a request that he would consult the Chota Raja and acquaint you with their united opinion in respect to the Drama. I saw them both, day before yesterday, at the Emerald Bower, and had a talk on the subject. They say that the synopsis is not sufficiently full to enable them to judge of the nature and merits of the play. Besides, Baboo Jotindra thinks, and the Raja seems to participate in the opinion, that Mahomedan names will not perhaps bear well in a Bengalee Drama, and they doubt whether an experiment of doubtful success, is worth being hazarded by the author of শর্ম্মিষ্ঠা and তিলোত্তমা। They also anticipate impediments in the way of success from the too numerous characters in the play, and believe that the female parts, at least a majority of them, cannot be expected to be well represented. By the bye, a thought strikes, me, Can’t we pull out a subject from the history of the Rajputs? I believe the field is pretty extensive and may yield innumerable hints for the imagination of a writer like yourself.
Yours affectionately
Keshob Chandra Ganguly.—‘জীবন-চরিত’, পৃ. ৪৩৮-৪২।
কেশব বাবুর এই পত্র সম্ভবতঃ ১৮৬০ খ্রীষ্টাব্দের আগষ্ট মাসের প্রথমেই লিখিত। মধুসূদন পত্রপ্রাপ্তি মাত্রেই টড-প্রণীত রাজস্থান হইতে নাটকের উপাদান সংগ্রহে প্রবৃত্ত হন এবং কৃষ্ণকুমারীর কাহিনী মনোনীত করেন। ঐ বৎসরের ৬ আগষ্ট আরম্ভ করিয়া ৭ সেপ্টেম্বর তিনি ‘কৃষ্ণকুমারী নাটক’ রচনা সমাপ্ত করেন। ১৮৬০ খ্রীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে রচিত হলেও প্রায় এক বৎসর পরে ১৮৬১ খ্রীষ্টাব্দের শেষ ভাগে ‘কৃষ্ণকুমারী নাটক’ পুস্তকাকারে প্রকাশিত হয়। পৃষ্ঠা সংখ্যা ছিল ১১৫। আখ্যাপত্রটি এইরূপ ছিল—
কৃষ্ণকুমারী নাটক। / মাইকেল মধুসূদন দত্ত / প্রণীত। / আপরিতোষাদ্বিদুষাং ন সাধু মন্যে প্রয়োগবিজ্ঞানং। / বলবদপি শিক্ষিতানামাত্মন্যপ্রত্যয়ং চেতঃ ॥/ কালিদাস। কলিকাতা। শ্রীযুত ঈশ্বরচন্দ্র বসু কোং বহুবাজারস্থ ১৮২ সংখ্যক / ভবনে ষ্ট্যান্হোপ্ যন্ত্রে যন্ত্রিত। / সন ১২৬৮ সাল।/
কেশবচন্দ্রের প্রতি কৃতজ্ঞতাবশতঃ মধুসূদন নাটকটি তাঁহাকে উৎসর্গ করেন। কেশবচন্দ্রের নিকট লিখিত একখানি পত্রেও তিনি যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করিয়াছিলেন—
My dear Gangooly, Here is Kissen Cumari—your Kissen Cumari, I dedicate her to the first actor of the age, to a gentleman of whose friendship I am proud, and whose modesty, cheerfulness and talents endear him to all who know him. Should we ever have a national Drama, and that Drama a future historian to commemorate its rise and progress, may be associate my humble name with yours! God bless you, old boy!
And now work away like a jolly fellow, and set Jatinder Baboo to write the songs. He is sure to do every justice to the play.— Don’t depend upon me, for I am going to plunge deep into Heroic Poetry again.
Yours over affectionately,
Michael M. S, Dutt—‘জীবন-চরিত,’ পৃ. ৪৭০।
যোগীন্দ্রনাথ বসু লিখিয়াছেন,— “কৃষ্ণকুমারীর সঙ্গীতগুলি মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের রচিত” (পৃ. ৪৪৩)। কিন্তু নগেন্দ্রনাথ সোম বলেন, মাত্র দুইটি সঙ্গীত যতীন্দ্রমোহন রচনা করিয়াছিলেন। (‘মধু-স্মৃতি’, পৃ. ৩০২-৩)। নগেন্দ্রবাবুর উক্তিই ঠিক বলিয়া মনে হয়; কারণ, “মঙ্গলাচরণে” মধুসূদন স্বয়ং লিখিয়াছেন—
এ কাব্যেও আমি সঙ্গীত ব্যতীত পদ্য রচনা পরিত্যাগ করিয়াছি। অমিত্রাক্ষর পদ্যই নাটকের উপযুক্ত পদ্য; কিন্তু অমিত্রাক্ষর পদ্য এখনও এ দেশে এত দূর পর্য্যন্ত প্রচলিত হয় নাই, যে তাহা সাহসপূর্ব্বক নাটকের মধ্যে সন্নিবিষ্ট করিয়া সাধারণ জনগণের মনোরঞ্জন করিতে পারি।
‘কৃষ্ণকুমারী নাটকে’র মুদ্রাঙ্কন-ব্যয়ভার যতীন্দ্রমোহন ঠাকুর বহন করিয়াছিলেন। এই নাটক সম্বন্ধে আর একটি উল্লেখযোগ্য কথা এই যে, ইহা পাশ্চাত্য আদর্শে রচিত; ‘শর্ম্মিষ্ঠা নাটক’ ও ‘পদ্মাবতী’র ন্যায় ইহাতে সংস্কৃত আদর্শ অবলম্বিত হয় নাই। সঙ্গীতগুলি সব কয়টিই নেপথ্যে গেয়। ‘পদ্মাবতী’ রচনার পর তিনি রাজনারায়ণ বসুকে লিখিয়াছিলেন (১৫ মে, ১৮৬০)—
If I should live to write other Dramas, you may rest assured, I shall not allow myself to be bound down by the diota of Mr. Viswanath of the Sahitya Darpan. I shall look to the great Dramatists of Europe for models, That would be founding a real National Theatre.—‘মধু-স্মৃতি’, পৃ. ৩০১।
‘কৃষ্ণকুমারী নাটকে’ এই আদর্শ অবলম্বিত হইয়াছিল।
মধুসূদনের জীবনীকারেরা ‘কৃষ্ণকুমারী নাটক’কে বাংলা ভাষায় সর্ব্বপ্রথম “বিষাদান্ত” নাটক বলিয়াছেন। এই উক্তি ঠিক নহে। ১২৫৮ বঙ্গাব্দে (১৮৫২ খ্রীষ্টাব্দে) যোগেন্দ্রচন্দ্র গুপ্তের ‘কীর্ত্তিবিলাস নাটক’ প্রকাশিত হয়। ইহা পঞ্চাঙ্কে বিভক্ত একটি “করুণাভিনয় প্রবন্ধ”। এই নাটকের “ভূমিকা”য় গ্রন্থকার বিয়োগান্ত নাটক রচনার বিরুদ্ধে যুক্তি খণ্ডন করিতে চেষ্টা করিয়াছেন। শেষ অঙ্কের শেষ দৃশ্যে সৌদামিনী ও রাজপুত্রের যুগপৎ মৃত্যুতে নাটকটি অতিশয় বিষাদান্ত হইয়াছে। ১৮৫৬ খ্রীষ্টাব্দে প্রকাশিত উমেশচন্দ্র মিত্রের ‘বিধবা বিবাহ নাটক’ও বিয়োগান্ত। বিধবা সুলোচনার বিষ পানে আত্মহত্যায় এই নাটকের পরিণতি ও সমাপ্তি ঘটিয়াছে। সুতরাং ‘কৃষ্ণকুমারী নাটক’কে প্রথম বিষাদান্ত নাটক কিছুতেই বলা চলে না। তবে প্রথম “ঐতিহাসিক” বিষাদান্ত নাটক বলিলে ভুল হইবে না।
‘কৃষ্ণকুমারী নাটকে’র রচনা ও অভিনয় সম্পর্কে অনেক সংবাদ বিভিন্ন সময়ে বন্ধুদের নিকট লিখিত মধুসূদনের পত্রে আছে। তন্মধ্যে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের নিকট লিখিত পত্রগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা নিম্নে ‘কৃষ্ণকুমারী নাটক’ সংক্রান্ত যাবতীয় পত্রাংশ ‘মধু-স্মৃতি’ হইতে উদ্ধৃত করিলাম। কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের নিকট লিখিত পত্রগুলি সর্ব্বাগ্রে উদ্ধৃত হইল; শেষের পত্রগুলি রাজনারায়ণ বসুকে লিখিত।
(ক) মধুসূদন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে—
১। My dear Gungooly, Last Sunday, I submitted another “Synopsis” of a Drama on an entirely Hindu subject. I dare say you have already seen it. If so, is it not beautiful? For two nights, I sat up for hours pouring over the tremendous pages of Tod and about 1. A. M last Saturday, the Muses smiled! As a true realizer of the Dramatist’s conceptions, you ought to be quite in love with কৃষ্ণকুমারী, as I am. Lord! What a romantic Tragedy it will make: I have made the List of Dramatis Personae as short as I could, for I wish to leave no loop-whole for our Manager to escape through. Fancy, only 5 or 6 males, and but 4 Females in a historic tragedy! If the Chota Raja ahould grumble about the Females, please tell him I undertake to find 3 out of the 4!
I wish you would stir them up, সখে মাধব্য! It is a down-right shame that such a theatre, as that at Belgatchia, should be the abode of Bats, or what is tantamount to it, the gaze of Bat-like men! as the boatswain says the “Tempest,”
“Heigh, my hearts; cheerly, cheerly, my hearts; yare, yare. Take in, the top-sail; tend to the Master’s whistle. Blow, till thou burst thy wind, if room enough!”
If you all like the plot, I promise you the play in six weeks, not earlier. But I must be met half-way. ধীমা তেতালা is not the তাল for me.
If you have not seen the “Synopsis,” run to Jotinder Baboo and he will show it to you.
With sentiments of very kind regards to self and friend Deeno meah Yours very sincerely.
P. S. We must have a farce with the tragedy. I tell you what, friend Garrick, even if we prolong the play to 2 A.M. no one will grumble. The faree will make the old fellows laugh away all sorts of ill humours, but I shall make the tragedy as short as I can. —পৃ. ৭৫৮-৫৯।
২। You must know, my brilliant friend, that just now I have no time to write a Drama “on spec" as they call it. I an engaged in writing a poem on the death of Meghanad, the celebrated son of Ravan, generally known as “Indrajit"—besides, it is high time that I should resume my legal studies, seeing that the year is nearly at an end, and I may be called up for an examination next January. But if the Chota Raja really makes up his mind to reopen his theatre, I am his man! This, I wish, you would ascertain next Sunday, when I suppose you will have an oportunity of seeing both him and Jotinder. Ask the Chota Rajah candidly what his real intentions are. There is no use writing a play and then leaving it to rot in my desk. All this you must ascertain next Sunday, and communicate to me the result of the mission, next Monday. If the Chota Rajah, is for a play, and I sincerely hope he is, you shall have Krishna Koomary before you are many weeks older.
You suggest an under-plot, the suggestion is good—what can be bad that comes from you, O thou avatar of the Roman Roscius and the English Garrick!—But it will involve the necessity of two more females. The story of Krishna, though tragic, is barren of incidents. Instead of lenthening it, I would rather write a Farce to be acted with it, But Master's Hookum is my motto, —পৃ. ৭৬০।
৩। My dear Gangooly, Many thanks to you and Jotinder Baboo though I am not particularly interested in the question of getting the work printed. This I look upon as a secondary matter. What I want is to have it acted and acted by such an actor as your noble-self. The play. would be an experiment, and, unless well supported by great histrionic talent, could not be expected to create any very great sensation.
To complicate the Plot, by the introduction of one or two more characters (male), would be to complicate it in every sense of the word; for you must remember that the play is a historical one, and to introduce battles and political discussions would be to astonish the weak senses of the audience and the reader. I am for two more females. This জগৎসিংহ of জয়পুর had a favourite mistress. Tod gives her name as the “Essence of Camphor”; I think we may bring her in and allow her jealousy full play. Her arts would offer a fine contrast to the innocence of our Heroine—though they are never to be brought together, and I also intend to make her contribute an air of comicality to some of the scenes—and she should have her “Familiar” or সখী।
A “synopsis” can hardly be supposed to give a reader a full idea of the Plot as it rises in the Dramatist’s mind. But if you examine the one, forwarded by me, carefully, you will find the Queen a very necessary character;—so also the তপস্বিনী। And here, I must make few remarks on the disadvantages we, “Indian Bards,” labour under, with reference to Female characters:—
The position of European females, both dramatically as well as socially, are very different. It would shock the audience if I were to introduce a female (a virtuous one) discoursing with a man, unless that man be her husband, brother or father. This describes a circle around me, beyond the boundary line of which I cannot step. The consequence is, I am obliged to have a larger number of females to give my Plot an air of fulness, and I must here tell you, my dear G., what, I dare say, you will allow at least to some extent, viz.. that we Asiatics are of a more romantic turn of mind than our European neighbours. Look at the splendid Shakespearean Drama. If you leave out the Midsummer Night’s Dream, Romeo and Juliet and perhaps one or two more, what play would deserve the name of Romantic? Romantic in the sense in which Sacoontala is Romantic? In the great European Drama you have the stern realities of life, lofty passion, and heroism of sentiment. With us it is all softness, all romance. We forget the world of reality and dream of Fairylands. The genius of the Drama has not yet received even a moderate degree of development in this country. Ours are dramatic poems and even Wilson, the great foreign admirer of our ancient language, has bean compelled to admit this. In the Sarmista, I often stepped out of the path of the Dramatist, for that of the mere Poet. I often forget the real in search of the poetical. In the present play I mean to establish a vigilant guard over myself. I shall not look this way or that way for poetry; if I find her before me I shall not drive her away; and I fancy, I may safely reckon upon coming across her now and then. I shall endeavour to create characters who speak as nature suggests and not mouth mere poetry. The proof of the Pudding, however, is in the eating, and I hope to send you the First Act in time to enable you to read with Jatinder Baboo, next Sunday. As for the language, the Drama to be written in. I shall follow Dr. Johnson’s advice;—“If there be,” says he, “what I believe there is, in every nation a style which never becomes obsolete, a certain mode of phraseology so consonant and congenial to the analogy and principles of its respective language. as to remain settled and unaltered, this style is to be probably sought in the common intercourse of life, among those who speak only to be understood, without the ambition of elegance.” And he commends Shakespeare for having adopted this language; and this advice I mean to adopt except where the thoughts rise high of their own accord and clothe themselves with loftier diction, and that will be in the more Tragic parts of the play.
You must remember these remarks, my dear fellow, when you sit down to peruse the Play, and I must at the same time beg of you, to treat me with the utmost candour. No human being is infallible, and I the last man to feel heart when my faults are pointed out to me, either by friend or foe. If this Tragedy be a success, it must ever remain as the foundation-stone of our National Theatre Excuse this long letter, and believe me,
Ever yours most sincerely.P. S. Blank verse only in soliloquies? What say you? As this play will be full of acting and dialogue, there won’t be many openings for Blank verse; but a little of it won’t hurt anybody, I think,—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৬০-৬২।
৪। My Dear Gangooly, Tho’ I have nearly finished the First three Acts, I have not had time to make a fair copy of them. The pleasure of composition is outweighed by the trouble of copying! Here is the First Act. That মদনিকা will play the Duce with ধনদাস। I hope the portion of the play I am sending, would not disappoint you and other friends. You will find the Second Act more solemn. The most beautiful plays in the world are combination of Tragedy, and Comedy. I have not given any verse—of that, by and by. Let me know by Monday, what you think of this Act. You are welcome to strike off, add, alter and all that. In great haste. Ever yours sincerely.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৬৩।
৫। My dear Gangooly, Here you are. This is Act no 3. The Fourth Act has also been completed, but I must make a fair copy of it before I send it to you.
Jotinder Baboo writes to me to say that he is not well enough to read the play just now, and that he has made it over to the Chota Rajah. Now, from what I know of the Chota Rajah, I am afraid he will not look into it at all, unless there is some one at him. This task you must undertake, you and Deenoo Baboo. You must force him to read the scenes with you. If not, I have laboured in vein.
If the Chota Rajah really wishes to reopen his Theatre, he ought to send the Mss. at once to the Printers and then read over the proofs with you. Yours as ever.
P. S. I do not know how it is, but I fancy that everything will end in smoke—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৬৩।
৬। My dear G. Hero is the Fourth Act. As a humble member of the noble Belgatchia Amateur Company, I am doing what I can to promote its glory. If the other members won’t stir themselves, it is no fault of mine. By Jove! Here a play—if meritorious in no other respect, at least brimful of acting, neting, acting! I shall soon finish the Last Act; it will be highly Tragic. Poor Kissen Kumari will die. Yours in haste.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৬৩।
৭। My dear Gangooly, I wish you had not thought of Shakespeare so much, as you appear to have done, when you sat down to peruse poor Kissen Kumari. Some of the defects you point out. are defects indeed, but it does not fall to the lot of every one to rise superior to them, and even Shakespeare himself does not do so often, As a first rate actor, you are, as a matter of course, a first rate dramatic critic: but do not believe for a moment that there are three men in all Bengal who would discover these secret failings of the play.
As for “variety of action” there is not much of it, to be sure, but that result I could not very well avoid, owing to the original barrenness of the Plot. I do not pretend to understand much about acting, that is your province; hat I am opposed to believe that you are mistaken in thinking that the play would not succeed on the stage. With the actors we have, we cannot expect very great amount of success; but I fancy it would create a deeper sensation than any Play yet produced. If all our actors were like yourself. it would be a different thing. Most of the Shakespearean Dramas were no better acted, at first, I suspect, than ours are. As for the male characters, that is another inconvenience of the Plot. I have tried to represent Juggat Sing as I find him in history, a somewhat silly and voluptuous fellow; Bheem Sing as a sad, serious man. The other characters are invented, but I had to conform them to the principal characters. As for Dhanadass, I never dreamt of making him the counterpart of Yago. The plot does not admit of such a character, even I could invent it—which I gravely doubt! I wish Bullender to be serious and light, like the “Bastard” is King John. Dhanadass is an ordinary rogue, indeed, but he will do admirably, if you take him by the hand!
As for the females, there I am on my own elament, and I hope you will like them all. The Queen of such an unfortunate Prince, as the Rana Bheem Sing, cannot but be sad and grave; the the princess, I hope is dignified, yet gentle. But that Madanika is my favourite Kissen Kumari falling in love with a man she has never seen before, is by no means uncommon in our own ancient History of Fable; the name of Rukmini will occur to you at once I believe there are allusions to her in the play. I am aware that it will be hard to get good female actors; but we must make the most of what we have. This is a misfortune I cannot remedy. I have great faith in you as a Teacher.
I am happy you like the language. Ease can be only obtained by practice; and I am as yet a mere novice. But I hope I am a progressive animal. As the play is a tragedy, I have not thought it proper to begin any scene with the determination of being comic; in my humble opinion such a thing would not be in keeping with the nature of the Play. But whenever in the course of the dialogue A pleasant remark has suggested itself I have not neglected it. The only piece of criticism I shall venture upon, is this:—never strive to be comic in a tragedy; but if an opportunity presents itself unsought to be gay, do not neglect it in the less important scenes, so as to have an agreeable variety. This I believe to be Bhakespeare’s plan, Perhaps, you will not find many scenes in his higher tragedies in which he is studiously comic. However, both yourself and our friend Tagore are welcome to brush up into a comic glow any scene, that would admit of such a thing. I am not such an ungrateful fellow as to find fault with my friends for trying to make me look handsomer!
As for beginning the play with a soliloquy, that is of little consequence; little mannerism does no harm, and I promise you, I shan’t do it again.
Perfection, my dear fellow, can only be attained by long practice. So you must not be very severe upon poor me. If spared, perhaps, I shall yet do better!
I am truly happy that you like the play upon the whole, I hope Jotinder Baboo and our Manager will sail in the same boat with you. The style of criticism you bring to bear upon the play, is the very highest possible such an aesthetic storm would sink the ship of every dramatist in the world, save and except Shakespeare; and even he would suffer considerable damage! A word about the Scenes:—I am very fond of busy and varied scenes; and as for the French idea of got allowing one set of actors to retire and introduce another. I have no great respect for it, and yet I like to preserve “unity of place” and, as far as I can, that of time also. Examine each Act and you will find unity of place if not of time.
Your letter fills my heart with hope. I fancy you can move the Chota Rajah, if you really wish it. As for Jotinder Baboo, his enthusiasm requires little pushing from behind. If these two gentlemen like it, they can make this an age of glory in the literary annals of their country! Let them but seriously encourage the drama, and they will see wonders! If not, we must strike our heads and say,—“Alas! born an age too soon”!
I am quite ready to undertake another drama, but this must be acted first. We ought to take up Indo-Mussulman subjects. The Mohomedans are a fiercer race than ourselves, and would afford splendid opportunity for display of passion. Their women are more cut out for intrigue than ours.
Excuse this scrawl. Hoping you are quite well personally and domestically.
1st September, 1860Yours most sincerely.P. S. 1. I shall alter the opening soliloquy and remove it to some other place.
P. S. II. I am sorry Jotinder Baboo is still ailing. I hope to go and see him to-morrow. I wish you would begin the work of revision at once;—I am so impatient! After this, we must look to “Rizia”—I hope that will be a drama after your own heart! The prejudice against Moslem names must be given up. If you like, I can pick up other subjects from Tod, But I must first finish my Meghanada. That will take me some months.
৮। My dear Gangooly. You must not fancy that I have been idle. Kissen Cumari was finished two days ago. Begun 6th August finished 7th September—rather quick work, old fellow! But in these days of steam and other stimulating powers, a man must keep pace with the times. But though I have finished the drama you can’t have it for some days yet. I have to make a fresh or fair copy and that is really bothersome. In the mean time let me know how you are getting on. Have you seen our Manager? What saith the man of Millions? Verily, brother Keshub, my heart is set upon seeing Kissen Cumari acted at Belgatchia, and the Chota Rajah ought to do it. I wish you would make it a point to see him tomorrow on the subject. Take Denoo Meah with you and go like a good fellow. If Jotinder Baboo is better, as I hope he is, take him with you also. Mind you, you all broke my wings once about the farces; if you play a similar trick this time, I shall forswear Bengali and write books in Hebrew and Chinese! If you see the Chota Rajah to-morrow and he shows symptoms of a yeilding spirit, we can have a meeting Sunday after next (to-morrow week) at Belgatchia, and I shall go over. If the Chota Rajah begins to talk of his brother’s absence, silence him by saying “Pooh, my lord, we know your brother never says “nay,” to anything you wish to do .This sort of bosh won’t go down with boys like ourselves! Ha! Ha”—
I flatter myself you will like the Fifth act. I shed tears when poor Kissen Cumari stabbed herself and fell on her bed! And then the poor queen also dies—but behind the scenes. There are three scenes in this act. I am afraid the play has grown longer than I intended, but never mind. No one would grumble at a good play for being a little too long. What more—as we say in Sanskrit—কিমধিকং?—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৬৬-৬৭।
৯। My dear Gangooly, Many thanks for your letter with enclosure. By Jove, this aot is really brilliant! I have written to our friend Baboo J. M. Tagore about the songs. The first and second acts are already in type.
It strikes me that if the drama is to be acted, you had better at once organise your company and begin operations with the two acts already printed. Go on rehearsing at Jotinder’s and then you can settle whether we are to do one thing in the Town Theatre or blaze out at dear old Belgatchia, I vote for Belgatchia,
Now master Dhanadas, allow me to give you a bit of advice. Put down Issur Chunder Sing as “Jagat Sing”, and then you will very soon find yourself at Belgatchia! Do you sea him now? I hope Preonath will take up ভীমসিংহ। Denoo সত্যদাস; Jodoo বলেন্দ্র; Sreenath the other মন্ত্রী। By the bye—do you think Kissendhon will do for Kissen Kumari? Make Kali মদনিকা। Under your guidance, be is sure to do very well. (16 January 1861.) —‘মধু-স্মৃতি’, পৃ. ৭৬৮।
১০। And now old boy, what about Kissen Kumari? What has our elegant friend Baboo J. M. Tagore done? What does he intend doing? What says our “Managar”? I am afraid, brother Keshub, we are all losing that fine enthusiasm we once had in matters dramatic! As for me, excuse my vanity; I think I have some little excuse—another branch of the art is seducing my soul at present from the “Old Love” how will you answer at the Bar of Posterity!
If Kissen Kumari does not satisfy our friend, I am just now comparatively free, and don’t mind plunging in again! However give me all the news you can. I should be sorry to see the play acted in rainy weather, and the cold weather has fairly commenced.
If the Rajahs of Paikparah are bent upon shutting their doors against সরস্বতী, I hope the poor Goddess will still find a warm friend in Baboo Jotindra Mohan Tagore!—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৬৮-৬৯।
(খ) মধুসূদন রাজনারায়ণকে:
উপরোক্ত পত্রাবলীতে ‘কৃষ্ণকুমারী নাটকে’র অভিনয় সম্পর্কে মধুসূদন যে সন্দেহ প্রকাশ করিয়াছিলেন, তাহা বস্তুতঃ সত্য হইয়াছিল ‘কৃষ্ণকুমারী নাটক’ বেলগাছিয়া নাট্যশালায় অভিনীত হয় নাই। কেন হয় নাই, তাহার অস্পষ্ট আভাস পত্রে আছে। ‘কৃষ্ণকুমারী নাটকে’র প্রতি এই অবহেলার জন্যই মধুসূদন কয়েকটি নাটকের খসড়া প্রস্তুত করিয়াও রচনা সম্পূর্ণ করেন নাই। শোভাবাজার নাট্যশালায় (শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি) ১৮৬৭ খ্রীষ্টাব্দের ৮ই ফেব্রুয়ারি সোমবার ‘কৃষ্ণকুমারী নাটক’ সর্ব্বপ্রথম অভিনীত হয়। শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রণীত ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ (২য় সং, পৃ. ৬৩-৬৪) হইতে এই অভিনয়ের বিবরণ নিম্নে উদ্ধত হইলঃ—১। My dear Raj. It is many weeks since I last wrote to you or heard from you, but I have been dramatizing, writing a regular tragedy in—prose! The plot is taken from Tod, Vol. I, P. 461. 1 suppose you are well acquainted with the story of the unhappy princess Kissen Kumari. There is one more Act to be written—viz. the fifth—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৩৯।
২। …I have finished my Tragedy on the death of the Rajput Princess Kissen Kumari. Babu J. M. Tagore and his friends have got hold of it and it will be shortly printed. They speak of it in a very flattering manner. But you must judge for yourself.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৪২।
৩। …Kissen Kumari will be ready for publication in a week or two and the Odes are now in the hands of the printer. I think I deserve some credit even for doing so much in this really fearful weather.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৪৫।
৪। You will be glad to hear that Kissen Kumary, the beautiful Rajput Princess. will be out in a day, or two. I shall instruct my printer to send you a copy, as early as possible, and then you must tell me what you think of it.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৪৭।
৫। You surprise me. Ia it possible that Kessen Kumari has not yet reached you? I must write to my printer again on the subject.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৪৮।
৬। You must take the trouble of writing to me again, for I an anxious to know what you think of the Tragedy; but if not, you must allow me to ask you the meaning of this long silence. Has the book disappointed you? Here people speak well of it; tho’ I must say that men of your stamp are anything but common here.
How [Here?] you a old boy, a Tragedy, a volume of Odes, and one half of a real Epic poem! All in the course of one year; and that year only half old! If I deserve credit for nothing else, you must allow that I am, at least, an industrious dog.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৪৯-৫০।
৭। …I am not at all dissatisfied with your criticism on Kissen Kamari, but I flatter myself you will thank more highly of her as you grow more acquianted with the piece. I have certain Dramatic notions of my own, which I follow invariably. Some of my friends —and I fancy you are among them, as soon as they see a Drama of mine, begin to apply the canons of criticism that have been given forth by the masterpieces of William Shakespeare. They perhaps forget that I write under very different circumstances. Our social and moral developments are of a different character. We are no doubt actuated by the same passions, but in us those passions assume a milder shape. But hang all Philosophy. I shall put down on paper the thoughts as they spring up in me, and let the world say what it will.—‘মধু-স্মৃতি’, পৃ. ৭৫১।
মধুসূদনের জীবিতকালে ‘কৃষ্ণকুমারী নাটকে’র তিনটি সংস্করণ হইয়াছিল। প্রথম সংস্করণ ১২৬৮ সালে (পৃ. ১১৫), দ্বিতীয় সংস্করণ ১২৭২ সালে (পৃ. ১১৫) ও তৃতীয় সংস্করণ ১২৭৬ সালে (পৃ. ১১৮) প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণের পুস্তকে খুঁটিনাটি পরিবর্ত্তন আছে, কিন্তু তৃতীয় সংস্করণ দ্বিতীয়েরই পুনর্মুদ্রণ অনাবশ্যক বোধে পাঠভেদ দেওয়া হইল না।..গত শুক্রবার রাত্রিতে, শোভাবাজারের সখের থিয়েটারের দল সম্রান্ত ও সুনির্ব্বাচিত দর্শকদের সমক্ষে, বাবু মাইকেল মধুসূদন দত্ত-প্রণীত সুপরিচিত বিয়োগান্ত ‘কৃষ্ণকুমারী’ নাটকের প্রথম প্রকাশ্য অভিনয় দেখাইয়া সকলকে আনন্দিত করেন। ‘কৃষ্ণকুমারী’ বাংলা ভাষায় সর্ব্বশ্রেষ্ঠ এবং একমাত্র মৌলিক নাটক।.. নাট্যমঞ্চে এই নাটকটির বিচিত্র ঘটনাবলীর অভিনয় কম কৃতিত্বের কথা নয়। এজন্য শোভাবাজারের অভিনেতাদের যে-সকল ত্রুটিবিচ্যুতি হইয়াছে, সেগুলি ক্ষমার চক্ষে দেখা উচিত। কোন অভিজ্ঞ শিক্ষাদাতার সাহায্য ব্যতিরেকে যাহা করা সম্ভব, তাঁহারা তাহা করিয়াছেন।…এই দলের অভিনেতাদের মধ্যে যাঁহারা ধনদাস, মদনিকা, ভীমসিংহ, বলেন্দ্র ও সত্যদাস-চরিত্রের অভিনয় করিয়াছিলেন, তাঁহাদের অভিনয়ের বেশ ক্ষমতা আছে। চেষ্টা করিলে তাঁহারা কালে সুদক্ষ অভিনেতা হইবেন, সে-বিষয়ে কোন সন্দেহ নাই। (‘হিন্দু পেট্রিয়ট’ হইতে অনূদিত)
‘কৃষ্ণকুমারী’ নাটকে কে কোন্ ভূমিকা গ্রহণ করিয়াছিলেন, তাহার একটি তালিকা মহেন্দ্রনাথ বিদ্যানিধির ‘সন্দর্ভ-সংগ্রহ’ পুস্তকে দেওয়া আছে। তালিকাটি উদ্ধৃত করিতেছি,—
(পুরুষগণ)
সূত্রধার … বাবু ক্ষেত্রমোহন বসু ভীমসিংহ (উদয়পুরের রাণা) শ্রীবিহারীলাল চট্টোপাধ্যায় বলেন্দ্রসিংহ (ঐ রাণার ভ্রাতা) বাবু প্রিয়মাধব বসু মল্লিক সত্যদাস (রাণার মন্ত্রী) কুমার আনন্দকৃষ্ণ জগৎসিংহ (জয়পুর-মহারাজ) কুমার”শ্রীউপেন্দ্রকৃষ্ণ নারায়ণ মিশ্র (জগৎসিংহ-মন্ত্রী) বাবু বেণীমাধব ঘোষ ধনদাস (মহারাজের পারিষদ) বাবু মণিমোহন সরকার দূত … বাবু”বেণীমাধব ঘোষ ভৃত্য … শ্রীজীবনকৃষ্ণ দেব
স্ত্রীগণ
কৃষ্ণকুমারী (রাণা-কন্যা) কুমার রাজেন্দ্রকৃষ্ণ অহল্যা বাই (রাণার রাণী) কুমার অমরেন্দ্রকৃষ্ণ তপস্বিনী … শ্রীউদয়কৃষ্ণ দেব বিলাসবতী (মহারাজের রক্ষিতা বেশ্যা) বাবু হরলাল সেন মদনিকা (বিলাসবতীর পরিচারিকা) বাবু রামকুমার মুখোপাধ্যায় প্রথম সহচরী … শ্রীহরলাল সেন দ্বিতীয় সহচরী … বাবু নকুড়চন্দ্র মুখোপাধ্যায় জোড়াসাঁকো ঠাকুর-বাড়ীতেও ‘কৃষ্ণকুমারী নাটক’ অভিনীত হইয়াছিল; এই অভিনয়ে জ্যোতিরিন্দনাথ ঠাকুর কৃষ্ণকুমারীর মাতার ভূমিকা গ্রহণ করিয়াছিলেন। কলিকাতার প্রথম সাধারণ রঙ্গালয়—ন্যাশনাল থিয়েটার ‘কৃষ্ণকুমারী নাটক’ অভিনীত হয় ১৮৭৩ খ্রীষ্টাব্দের ২২এ ফেব্রুয়ারি শনিবার, গিরিশচন্দ্র ঘোষ ভীমসিংহের ভূমিকা গ্রহণ করেন। সাধারণ রঙ্গমঞ্চে ইহাই তাঁহার প্রথম আবির্ভাব। গ্রেট ন্যাশনাল থিয়েটারও ‘কৃষ্ণকুমারী নাটকে’র (২৪ জানুয়ারি, ১৮৭৪) অভিনয় করিয়াছিলেন।
সাধারণ রঙ্গমঞ্চে ‘কৃষ্ণকুমারী নাটকে’র আর একটি অভিনয় উল্লেখযোগ্য মধুসূদনের মৃত্যুর পর তাঁহার অপোগণ্ড সম্ভানগণের সাহায্যকল্পে ন্যাশনাল থিয়েটার কর্ত্তৃক ১৬ জুলাই ১৮৭৩ তারিখে কলিকাতার অপেরা হাউসে মহা সমারোহে ‘কৃষ্ণকুমারী নাটক’ অভিনীত হয়। এই অভিনয়ে হিন্দু ন্যাশনাল থিয়েটারের অর্দ্ধেন্দুশেখর মুস্তফী-প্রমুখ কয়েক জন খ্যাতনামা অভিনেতাও যোগদান করিয়াছিলেন। মহাকবির উদ্দেশে গিরিশচন্দ্র ঘোষ-রচিত এই গানটি সর্ব্বপ্রথমে গীত হয়:—
বাগেশ্রী—আড়াঠেকা
কে রচিবে মধুচক্র মধুকর মধু বিনে।
মধুহীন বঙ্গভূমি হইয়াছে এত দিনে॥
কুহকী কল্পনাবলে, কে আনিবে রঙ্গস্থলে,
কুমারী কৃষ্ণা-কমলে, মোহিতে মনে।
বীরমদে অম্বুনাদে, কে আনিবে মেঘনাদে,
কাঁদিবে প্রমীলা সনে, কেলিবিপিনে॥
—গিরিশ-গীতাবলী, ১ম ভাগ (২য় সং), পৃ. ৪৫৬।
মঙ্গলাচরণ
মান্যবর শ্রীযুক্ত বাবু কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়,
মহাশয়েষু।
মহাশয়!
আমি এই অভিনব কাব্য আপনাকে সমর্পণ করিতেছি। আপনি আধুনিক বঙ্গদেশীয় নট-কুল শিরোমণি; ইহার দোষ গুণ আপনার কাছে কিছুই অবিদিত থাকিবেক না। বিশেষতঃ, আমার এই বাঞ্ছা, যে ভবিষ্যতে এ দেশীয় পণ্ডিতসম্প্রদায় জানিতে পারেন, যে আপনার সদৃশ দর্শন-কাব্য-বিশারদ এক জন মহোদয় ব্যক্তি মাদৃশ জনের প্রতি অকৃত্রিম সৌহার্দ্দ প্রকাশ করিতেন।
আমাদিগের পরমাত্মীয় রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মহাশয় অকালে কালগ্রাসে পতিত হওয়াতে, দর্শনকাব্যের উন্নতি বিষয়ে যে কত দূর ক্ষতি হইয়াছে, তাহা দর্শনকাবাপ্রিয় মহাশয়গণের অবিদিত নহে। আমি এই ভরসা করি, যে মৃত রাজা মহাশয় যে সুবীজ রোপিত করিয়া গিয়াছেন, তাহার বৃদ্ধি বিষয়ে অন্যান্য মহাশয়েরা যত্নবান্ হন। এই কাব্য-বিষয়ে উক্ত রাজা মহাশয় আমাকে যে কত দূর উৎসাহ প্রদান করিয়াছিলেন, তাহা মনে পড়িলে ইচ্ছা হয় না, যে আর এ পথের পথিক হই। হায়! বিধাতা এ বঙ্গভূমির প্রতি কেন প্রতিকূলতা প্রকাশ করিলেন?
এ কাব্যেও আমি সঙ্গীত ব্যতীত পঙ্ক রচনা পরিত্যাগ করিয়াছি। অমিত্রাক্ষর পদ্যই নাটকের উপযুক্ত পদ্য; কিন্তু অমিত্রাক্ষর পদ্য এখনও এ দেশে এত দূর পর্যন্ত প্রচলিত হয় নাই, যে তাহা সাহসপূর্ব্বক নাটকের মধ্যে সন্নিবিষ্ট করিয়া সাধারণ জনগণের মনোরঞ্জন করিতে পারি। তথাচ ইহাও বক্তব্য, যে আমাদিগের সুমিষ্ট মাতৃভাষায় রঙ্গভূমিতে গদ্য অতীব সুশ্রাব্য হয়। এমন কি, বোধ করি, অন্য কোন ভাষায় তদ্রূপ হওয়া সুকঠিন। যাহা হউক, এ অভিনয় কাব্য আপনার এবং অন্যান্য গুণগ্রাহী মহোদয়গণ সমীপে আদরণীয় হইলে, পরিশ্রম সফল বোধ করিব, ইতি।
নাট্যোল্লিখিত ব্যক্তিগণ।
| ভীমসিংহ | … | … | … | উদয়পুরের রাজা। |
| বলেন্দ্র সিংহ | … | … | … | রাজভ্রাতা। |
| সত্যদাস | … | … | … | রাজমন্ত্রী। |
| জগৎ সিংহ | … | … | … | জয়পুরের রাজা। |
| নারায়ণ মিশ্র | … | … | … | রাজমন্ত্রী। |
| ধনদাস | … | … | … | রাজসহচর। |
| অহল্যা দেবী | … | … | … | ভীমসিংহের পাটেশ্বরী। |
| কৃষ্ণকুমারী | … | … | … | ভীমসিংহের দুহিতা। |
| তপস্বিনী। | ||||
| বিলাসবতী। | ||||
| মদনিকা। |
ভৃত্য, রক্ষক, দূত, সন্ন্যাসী, ইত্যাদি।
পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই)
সূচীপত্র
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।