চিঠিপত্র (দশম খণ্ড, ১৯৬৭)/দীনেশচন্দ্র সেনকে লিখিত/১৯
অবয়ব
(পৃ. ১৮-১৯)
১৯
[ফেব্রুয়ারি ১৯০৪]
ওঁ
শিলাইদহ
কুমারখালি
প্রিয়বরেষু
পত্রে আপনার অর্থের অভাব ও শরীর মনের অবসাদের কথা পড়িয়া কষ্ট বোধ করিলাম। ঈশ্বর আপনার এ দুর্য্যোগ দূর করুন।
মোহিতবাবু আসিয়া বিদ্যালয়ে অধ্যাপনা ও অন্যান্য অনেক বিষয়ে বিশেষ উন্নতি হইয়াছে। ইতি ৬ই ফাল্গুন ১৩১০
ভবদীয়
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর