চিঠিপত্র (প্রথম খণ্ড)
প্রকাশক শ্রীপুলিনবিহারী সেন
বিশ্বভারতী, ৬৩ দ্বারকানাথ ঠাকুর লেন, কলিকাতা
| প্রকাশ | ২৫ বৈশাখ, ১৩৪৯ |
| পুনর্মুদ্রণ | ভাদ্র, ১৩৪৯ |
| পুনর্মুদ্রণ | কার্তিক, ১৩৫১ |
মূল্য দেড় টাকা
মুদ্রাকর শ্রীপ্রভাতকুমার মুখোপাধ্যায়
শান্তিনিকেতন প্রেস, শান্তিনিকেতন, বীরভূম
২২+৩২=২৫. ১১. ৪৪
রবীন্দ্রনাথের দীর্ঘজীবনের বিভিন্ন পর্বে লিখিত অগণিত চিঠিপত্র প্রাচুর্যের দিক দিয়া রবীন্দ্র-রচনার একটি প্রধান অংশ; কবির মানসলোকের অনেক মহলের রহস্যকুঞ্চিকা এই চিঠিপত্রের মধ্যেই গোপন আছে, এবং রবীন্দ্রজীবনীসৌধ গঠনের অনেক উপকরণ এই পত্রধারার মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে। এই চিঠিপত্রের যতটা অংশ এ-পর্যন্ত গ্রন্থাকারে সংবদ্ধ হইয়াছে, তাহার চেয়ে অনেক বেশি সাময়িক পত্রের পৃষ্ঠায় ও ব্যক্তিগত সংগ্রহে আবদ্ধ আছে।
বিশ্বভারতী গ্রন্থপ্রকাশবিভাগ এই সকল বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত পত্র একত্র সংগ্রহ করিয়া চিঠিপত্র নামে পর্যায়ক্রমে গ্রন্থাকারে প্রকাশ করিতে ব্রতী হইয়াছেন। ইতিপূর্বে, কবির জীবিতকালে, ছিন্নপত্র, ভানুসিংহের পত্রাবলী এবং পথ ও পথের প্রান্তে নামে তিনখণ্ড পত্রসংগ্রহ তাঁহারই সম্পাদনায় প্রকাশিত হয়; রচয়িতার চিরন্তন অধিকারবলে তিনি এই-সকল গ্রন্থে প্রকাশিত পত্রের বহু— স্থানে পরিবর্তন ও পরিবর্জন করিয়াছেন। চিঠিপত্র নামে এখন যে-সকল পত্রসংগ্রহ বিভিন্ন খণ্ডে প্রকাশিত হইবে তাহাতে একান্ত অন্তরঙ্গ বা অবান্তর কোনো অংশ ভিন্ন পরিবর্জনের দাযিত্ব আমরা গ্রহণ করিব না, এবং পাঠের কোনো পরিবর্তন করিব না; বর্জিত অংশ যথারীতি চিহ্নিত করিয়া দেওয়া হইবে। তাঁহার মূল চিঠির বানান ও ক্ষুদ্রতম চিহ্নাদি পর্যন্ত অবিকল রাখিবার চেষ্টা করা হইয়াছে। ব্যক্তিবিশেষকে লেখা চিঠি যথেষ্টসংখ্যক থাকিলে, পত্রে উল্লিখিত বা অনুমিত কালানুক্রমে সেগুলি একখণ্ডে প্রকাশিত হইবে।
চিঠিপত্রের প্রথম খণ্ডে, সহধর্মিণী মৃণালিনী দেবীকে লিখিত কবির ছত্রিশ খানি চিঠি মুদ্রিত হইল। পত্নীর মৃত্যুর (৭ অগ্রহায়ণ, ১৩০৯) পর এই কয়খানি চিঠি কবির লক্ষ্যগোচর হইয়াছিল, ও এতদিন সেগুলি তিনি রক্ষা করিয়া আসিয়াছিলেন। সহধর্মিণীকে লিখিত কবির আর কোনো চিঠি এ-পর্যন্ত পাওয়া যায় নাই, সম্ভবত রক্ষিতও হয় নাই।
মৃণালিনী দেবীর লিখিত তিনখানি চিঠি আমরা পাইয়াছি, তাহাও গ্রন্থশেষে মুদ্রিত হইল। কবিকে লিখিত তাহার কোনো চিঠি আমাদের সন্ধানগোচর হয় নাই।
চিঠিপত্রের বর্তমান খণ্ডের সম্পাদনায় শ্রীযুক্ত ইন্দিরা দেবী বিশ্বভারতী গ্রন্থপ্রকাশবিভাগকে বিশেষ সহায়তা করিয়াছেন। আগামী খণ্ডগুলির সম্পাদনায়ও তাহার আনুকূল্য পাইব, এই আশা করি এবং তাহাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
|
শ্রীনিকেতন |
চারুচন্দ্র ভট্টাচার্য |
দেখিলাম খান-কয় পুরাতন চিঠি
স্নেহমুগ্ধ জীবনের চিহ্ন দু-চারিটি
স্মৃতির খেলেনা কটি বহু যত্নভরে
গোপনে সঞ্চয় করি' রেখেছিলে ঘরে।
যে প্রবল কালস্রোতে প্রলয়ের ধারা
ভাসাইয়া যায় কত রবি চন্দ্র তারা
তারি কাছ হতে তুমি বহু ভয়ে ভয়ে
এই কটি তুচ্ছ বস্তু চুরি ক'রে লয়ে
লুকায়ে রাখিয়াছিলে,—বলেছিলে মনে
অধিকার নাই কারো আমার এ ধনে।
আশ্রয় আজিকে তারা পাবে কার কাছে।
জগতের কারো নয় তবু তারা আছে।
তাদের যেমন তব রেখেছিল স্নেহ
তোমারে তেমনি আজ রাখেনি কি কেহ।
পরিচয়
অমলা: চিত্তরঞ্জন দাশের ভগিনী অমলা দাশ
কৃতী: ভ্রাতুষ্পুত্র কৃতীন্দ্রনাথ ঠাকুর
ক্ষুদ্রতমা কন্যা: তৃতীয়া কন্যা শ্রীমতী মীরা দেবী
খোকা: জ্যেষ্ঠ পুত্র শ্রীরথীন্দ্রনাথ ঠাকুর
গগন: গগনেন্দ্রনাথ ঠাকুর
জগন্নাথ: পুরাতন কর্মচারী
তারকবাবু: তারকনাথ পালিত
দিনু: দিনেন্দ্রনাথ ঠাকুর
নগেন্দ্র: শ্যালক শ্রীনগেন্দ্রনাথ রায় চৌধুরী
নদিদি: স্বর্ণকুমারী দেবী
নলিনী: দিনেন্দ্রনাথ ঠাকুরের ভগিনী
নাটোর: জগদিন্দ্রনাথ রায়
নীতু: দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র নীতীন্দ্রনাথ ঠাকুর
প্রতাপবাবু: ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার
প্রমথ: শ্রীপ্রমথ চৌধুরী
প্রিয়বাবু: প্রিয়নাথ সেন
ফুলতলা: খুলনায় মৃণালিনী দেবীর পিত্রালয
বড়দিদি: সৌদামিনী দেবী
বলু: ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ঠাকুর
বিপিন: কবির পুরাতন ভৃত্য
বিবি: শ্রীমতী ইন্দিরা দেবী চৌধুরাণী
বিষ্ণু: গায়ক ও শিক্ষক বিষ্ণুরাম চট্টোপাধ্যায়
বিহারীবাবু: বিহারীলাল গুপ্ত
বেলা বা বেলি: জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা দেবী
মনীষা: ভ্রাতা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা
মেজবোঠান: সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী
যদু: খাজাঞ্চি যদুনাথ চট্টোপাধ্যায়
রথী: শ্রীরথীন্দ্রনাথ ঠাকুর
রমা: সুধীন্দ্রনাথ ঠাকুরের কন্যা
রাণী বা রেণুকা: দ্বিতীয়া কন্যা রেণুকা দেবী
লোকেন: লোকেন্দ্রনাথ পালিত
শরৎ: জ্যেষ্ঠ জামাতা শরৎচন্দ্র চক্রবর্তী
সত্য: ভাগিনেয় সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়
সরলা: ভাগিনেয়ী শ্রীমতী সরলা দেবী চৌধুরাণী
সুধী: ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর
সুরেন: ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর
সুসি: বলেন্দ্রনাথ ঠাকুরের পত্নী সাহানা দেবী
হেশ: চিত্রকর শশীকুমার হেশ
Mrs. Gupta: বিহারীলাল গুপ্তের পত্নী সৌদামিনী দেবী
সংশোধন
| ১৫ পৃ. | ২০ ছত্রে | ডিক্রি |
| ২৯ পৃ. | ৩ ছত্রে | সম্রাজ্ঞী |
| ৪০ পৃ. | ৭ ছত্রে | চরে |
| ৬১ পৃ. | ১৩ ছত্রে | ঠাট্টাঠুট্টি |
| ৬৭ পৃ. | ১২ ছত্রে | ঠিক [সময়ে] ইত্যাদি |
পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই)
সূচীপত্র
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।