জল ও হিজল/অনন্ত নক্ষত্রের জীবন
অবয়ব
(পৃ. ১৪)
অনন্ত নক্ষত্রের জীবন
অনন্ত নক্ষত্রের জীবন যদিও একা,
তার দৃষ্টিতে থাকে দূরবর্তী বস্তুর রেখা।
বস্তু সব সময় নক্ষত্রের অনুগ্রহ,
মানুষের চেতনাগত ভ্রম।
নক্ষত্র সব সময় বস্তুর অধিকার,
বিলীন হওয়ার আকাঙ্ক্ষা মাত্র।
অনন্ত নিঃসঙ্গ হয়ে উঠার লক্ষ্যে
পিপাসার্ত হয়ে উঠার নাম প্রেম,
যদি আলিঙ্গনের মাঝে ফিরে আসে পিপাসা,
তবে প্রগাঢ় চুম্বনে জানিয়ে দিয়ো ভালোবাসা।