বিষয়বস্তুতে চলুন

জল ও হিজল/ইশতেহার

উইকিসংকলন থেকে

ইশতেহার

নিয়ম করে রক্তক্ষরণ না হলেই অজানা
আশঙ্কায় বুকের ধড়ফড় বেড়ে যায়।
কেউ কেউ এর অপেক্ষায় থাকেন
আগামী জীবনের প্রতিশ্রুতি বুকে নিতে।
সবাই প্রস্তুত থাকুন,
আগামী কিছুদিনের মধ্যে
রক্তক্ষরণ বন্ধ করার
ইশতেহার আসছে।