বিষয়বস্তুতে চলুন

জল ও হিজল/পিতা

উইকিসংকলন থেকে

পিতা

(আমাদের বন্ধু যুবা রহমানের পিতা ছড়াকার লুলু আব্দুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত)

সকল বন্ধুত্ব ও স্বজন-সম্পর্কিত বিষয়ের
চেয়ে অধিক কিছু হতে পারে পিতাদের জগৎ।
প্রবল শূন্যতায় তাঁরা জেগে থাকেন অনন্ত
সময় ধরে বোধ থেকে বোধে প্রজন্ম শরীরে।
রক্তকে সার বানিয়ে ঢালেন জীবনের জমিনে
আমাদের সময় ভরে উঠে ফসল উঠার গানে।
রক্ত ও ঘাম দিতে দিতে ক্রমাগত শূন্য হয়ে উঠেন
বলেই আমরা হয়ে উঠি মহাশূন্যের সন্তান।
পিতা মানে অনন্ত মহাশূন্যের আরেকটি নাম,
শূন্য থেকে বের হয়ে আসে জাগতিক সব প্রাণ।

পিতার বিচ্ছেদ মানে সুতাকাটা ঘুড়ির জীবন,
পথে পথে ছড়িয়ে থাকা শূন্যতার কাফন।