বিষয়বস্তুতে চলুন

জল ও হিজল/প্রলাপ

উইকিসংকলন থেকে

প্রলাপ

সচরাচর না বলা কথা
একান্তে বলে দেওয়া হলে
তা আলাপ হয়ে যায়।
প্রকাশ্য উচ্চারণ যদি
বিব্রতকর হয়ে যায়,
তাতে প্রলাপের চিহ্ন থাকে।
কারও কারও সাথে আলাপ হয়
কারও সাথে চলে প্রলাপ।
ঝরা বকুল ফুলের মতো
প্রলাপ এক ঝুরঝুরে বাতাস
শুকিয়ে যেতে যেতে গন্ধ বিলায়
ঝরা বকুলের গন্ধ শুঁকে শুঁকে
রূপণ ভদ্রের আড্ডায় জানা গেছে,
প্রলাপ নিজেই এক প্রকৃষ্ট আলাপ।