বিষয়বস্তুতে চলুন

জল ও হিজল/ভূমিপুত্র

উইকিসংকলন থেকে

ভূমিপুত্র

আমাকে সভ্যতা শিখিয়ো না,
আমি ভূমির পুত্র।
আমার জানা আছে, পিতার ঘাম খেয়ে
হেসে উঠে শস্যদানার আচানক ফুল।
তোমাদের ভিত নেই হে ফানুস
যদি না থাকে আমার হৃদয়।
তোমাদের সভ্যতা মঙ্গলে গিয়ে বেচো
পৃথিবী আমাদের আদিম ঠিকানা।
সবচেয়ে প্রিয় এই আদিম জলগন্ধা
ভূমিতে সভ্যতা বেচাকেনা হয় না।
বুক পেতে ধরে রেখেছি তোমাদের পা
আমিই অসভ্য পুত্র, বানাই সভ্যতা।