জল ও হিজল/রাজনীতি
অবয়ব
(পৃ. ৬৩)
রাজনীতি
দুই টুকরো পাথর হলে
ছড়িয়ে দিতে পারি পশমি ওম।
এই শীতে কম্বল মুড়ে শুয়ে আছো তুমি,
আমি তার ভেতর ঢুকব বলে
মশারির এক পার্ট তুলে দাঁড়িয়ে আছি।
আমার ভেতরে এক খণ্ড আগুন
সারা শরীরজুড়ে হিম বরফ
বাতাসে ভর করে আছি মন।
বাতাসে আছি, ছুঁয়ে দিয়ো।