বিষয়বস্তুতে চলুন

জল ও হিজল/শাদা মাটি

উইকিসংকলন থেকে

শাদা মাটি

চুলে গেঁথে আছে জারুলের ফুল
গলায় পরেছ সোনালুর মালা,
ভেতরে আমার কংস-সোমেশ্বরী
ছুঁয়ে যায় সবুজ প্রেমের টিলা।

আমিই হয়েছি অসুরের টিলা
ন্যাড়া মাথা লাল পিঁপড়া,
তুমি এক গভীর পুষ্করিণী
শাদা স্বপ্নের বিনিময় খসড়া।