জীবনী কোষ (ভারতীয়-ঐতিহাসিক, ২য় খণ্ড)/কমলাকান্ত সার্ব্বভৌম
অবয়ব
(পৃ. ১৭)
কমলাকান্ত সার্ব্বভৌম—‘দ্বিগঙ্গ রাজবংশ’ নামক প্রসিদ্ধ ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা। উক্ত পুস্তকে বরিশালের সন্নিকটস্থ বায়োকাটী নামক স্থানের রাজা রুদ্রনারায়ণ সেনের বংশাবলী বর্ণিত আছে। তিনি একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন।