ঝাঁশীর রাজকুমার
ঝাঁশীর রাজকুমার।
শ্রীসখারাম গণেশ দেউস্কর প্রণীত।
দ্বিতীয় সংস্করণ।
কলিকাতা।
১৩০৯।
মূল্য আট আনা।
৬৪ নং অখিল মিস্ত্রীর লেন
হিন্দু মেশিন্ প্রেসে
শ্রীহেমচন্দ্র বসুর দ্বারা মুদ্রিত।
প্রথম বারের বিজ্ঞাপন।
ঝাঁশীর রাজকুমার শ্রীল দামোদর রাওয়ের বিচিত্র দুঃখ-কাহিনী এতদিনে পুস্তকাকারে বঙ্গীয় পাঠক-সমাজের গোচর করা গেল। এই কাহিনীর সংগ্রহে আমার শ্রদ্ধেয় ঐতিহাসিক সুহৃৎ সাতারা-রাজের পারসীনবীশ শ্রীযুক্ত দত্তাত্রেয় বলবন্ত পারসনীস মহোদয়ের রচিত “মহারাণী লক্ষ্মী বাঈয়ের জীবন-রচিত” নামক উৎকৃষ্ট মারাঠী গ্রন্থ হইতে আমি অশেষ সাহায্য পাইয়াছি। এস্থলে তাঁহার প্রতি কৃতজ্ঞতা-প্রকাশের উদ্দেশেই এই ক্ষুদ্র ভূমিকা রচিত হইল।
দ্বিতীয় সংস্করণের বিজ্ঞাপন।
এবার ঝাঁশীর বিপ্লব সংক্রান্ত ঘটনাবলি সংক্ষেপে একটি স্বতন্ত্র অধ্যায়ে সন্নিবিষ্ট হইল। অন্যান্য অংশেও সামান্য পরিবর্ত্তন ও সংস্করণ করিয়াছি। পুস্তকের আকার বর্দ্ধিত হওয়ায় মূল্যও কিঞ্চিৎ বাড়াইতে হইয়াছে।
সূচীপত্র
এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩১ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।