বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট:সরকারি অধ্যাদেশ-বাংলাদেশ

উইকিসংকলন থেকে
(টেমপ্লেট:EdictGov-Bangladesh থেকে পুনর্নির্দেশিত)
এই লাইসেন্স শুধুমাত্র ১৮ই সেপ্টেম্বর, ২০২৩-এর পূর্বে বাংলাদেশ সরকার দ্বারা প্রকাশিত নথির ক্ষেত্রে প্রযোজ্য। এই তারিখ বা তার পরে প্রকাশিত নথি ক্ষেত্রে কপিরাইট আইন, ২০২৩-এর ২৮ নং এবং ১২৭ নং ধারা অনুসারে অপসারণযোগ্য।

এই লেখাটি ১৮ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দের পূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত হওয়ায় কপিরাইট আইন, ২০০০ অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইটের অধীন এবং নীচের শর্তগুলি পূরণ করায় প্রকাশনা বা তার পুনরুৎপাদন কপিরাইট লঙ্ঘনে অভিযুক্ত হবে না:

৭২ নিম্নলিখিত কর্মগুলি কপিরাইট লঙ্ঘন হইবে না, যথা:-
(থ) নিম্নে বর্ণিত বিষয়ের পুনরুৎপাদন অথবা প্রকাশনা, যথা:-
(অ) জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন ব্যতীত সরকারী গেজেটে প্রকাশিত হইয়াছে এমন যে কোন বিষয়;
(আ) সরকার কর্তৃক পুনরুৎপাদন বা প্রকাশ নিষিদ্ধ করা না হইলে, সরকার নিযুক্ত কমিটি, কমিশন, কাউন্সিল, বোর্ড বা অনুরূপ অন্যান্য সংস্থার রিপোর্ট পুনরুৎপাদন বা প্রকাশ;
(ই) ভাষ্য সহকারে পুনরুৎপাদিত বা প্রকাশিত হইয়াছে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত এমন কোন আইন;
(ঈ) সংশ্লিষ্ট আদালত, ট্রাইব্যুনাল বা অন্যান্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক পুনরুৎপাদন বা প্রকাশনা নিষিদ্ধ করা না হইলে, উক্ত আদালত, ট্রাইব্যুনাল বা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের রায় বা আদেশ পুনরুৎপাদন বা প্রকাশ;
(দ) নিম্নে বর্ণিত অবস্থায় জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন এবং তদধীনে প্রণীত কোন বিধি অথবা আদেশের যে কোন ভাষায় অনুবাদ তৈরী বা প্রকাশনা, যথা:-
(অ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী বা প্রকাশিত না হওয়া; অথবা
(আ) উক্ত ভাষায় অনুরূপ আইন বা বিধি বা আদেশের অনুবাদ ইতোপূর্বে সরকার কর্তৃক তৈরী ও প্রকাশিত হইয়া থাকিলে, অনুবাদটি জনগণের কাছে বিক্রয়ের জন্য মজুদ নাই:
তবে শর্ত থাকে যে, অনুরূপ অনুবাদের উল্লেখযোগ্য স্থানে এই মর্মে একটি বিবৃতি থাকিতে হইবে যে, অনুবাদটি সরকার কর্তৃক প্রামাণিক মর্মে অনুমোদিত বা গৃহীত হয় নাই;
এই লেখাটি যারা নিজেদের প্রয়োজনে পুনঃব্যবহার করতে চান, তাঁদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বেশ কিছু কর্মের পুনরুৎপাদন নিষিদ্ধ।
এই টেমপ্লেটের পাতাগুলি বিষয়শ্রেণী:সরকারি অধ্যাদেশ-বাংলাদেশ বা বিষয়শ্রেণী:ফাইল সরকারি অধ্যাদেশ-বাংলাদেশ বা বিষয়শ্রেণী:লেখক সরকারি অধ্যাদেশ-বাংলাদেশ-এ যাবে।