দেশটা কি তোর বাপের/আমি দেখি অগ্ন্যুদ্গার
অবয়ব
(পৃ. ৫৭)
আমি দেখি অগ্ন্যুদ্গার
- (করোনা কড়চা)
তোমরা দেখো ভুখা শিশুর
অশ্রু সজল চোখ
তোমরা দেখো শূন্য থালা
বিষন্ন এক মুখ,
আমি দেখি অগ্ন্যুদ্গার
অগ্নিগর্ভ বুক
কোটি কোটি নিরন্ন আজ
বিপ্লব উন্মুখ॥
(খবর-করোনার লকডাউনে কর্মহীন মানুষের মানবেতর জীবন।)
০২.০৪.২০২০