দেশটা কি তোর বাপের/আসলে ওরা কাগুজে বাঘ
অবয়ব
(পৃ. ৩২)
আসলে ওরা কাগুজে বাঘ
মাও করেছেন গুমর ফাঁক
যতই করুক হম্বিতম্বি
প্রতিক্রিয়াশীল কাগুজে বাঘ
মাও করেছেন গুমর ফাঁক॥
হিটলার কি উচ্ছেদ হয়নি
উৎখাত হয়নি রাশিয়ার জার?
জাপান হেরেছে, চীন সম্রাট
গণধোলাইয়ে পগার পার,
ভিয়েতনামের বীর জনতা
কেটেছে মার্কিনের নাক॥ ঐ
আসলে ওরা ভীতু বিড়াল
বাঘের মতো ভাব দেখায়
শ্রমিক কৃষক অস্ত্র নিলে
মৃত্যু ভয়ে লেজ গুটায়,
ভয় কিছু নেই যতই ডাকুক
হালুম খেলুম নকল ডাক॥ ঐ
০৭.০৮.২০২০