বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/খরচ খাতায় মিললো ঠাঁই

উইকিসংকলন থেকে

খরচ খাতায় মিললো ঠাঁই

(করোনা কড়চা)

নো এন্সার, রিং টোনটা
শুধুই যাবে বেজে
ভাববে হয়তো ব্যস্ত আমি
ব্যস্ত কোন কাজে।

বসবে তখন দেখবে টিভি
খাবে মুড়ি লঙ্কা
মৃতের হিসাব শুনলে জেনো
আমি তার এক সংখ্যা।

হেলায়-ফেলায় বেঁচে ছিলাম
কেউ আমাকে গুণে নাই
কী ভাগ্য! মরার পরে
খরচ খাতায় মিললো ঠাঁই।

১০.০৪.২০২০