বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/ঘুম হয়নি কাল সারারাত

উইকিসংকলন থেকে

ঘুম হয়নি কাল সারারাত

‘আরে একটু পানি দাও'
শুকিয়ে যাওয়া জিহ্বায়
থুথু জমতো না বলে
একটু পানি মুখে ধরে থুথু বানিয়ে
নির্লজ্জ সমাজের মুখ বরাবর
ছুড়ে মারতে চেয়ে ছিলো কি নুসরাত?

‘আর্ ব্যাণ্ডেজ দুইটা খুলি দাও'
মধ্য যুগীয় ধর্মীয় অনুশাসনের বাধন মুক্ত হয়ে-
খোলা হাতে অস্ত্র ধরে
বিপ্লবীদের সহযোদ্ধা রূপে
এই নিপীড়ক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে
যুদ্ধে নামার আকাঙ্খাই কি ব্যক্ত করেছিলো নুসরাত?

এসব প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে
ঘুম হয়নি কাল সারারাত।

২৭.০৬.২০১৯