বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/ডাক দিয়ে যাই

উইকিসংকলন থেকে

ডাক দিয়ে যাই
(করোনা কড়চা)

হয়তো এবার চলেই যাবো
হয়তো বাঁচা যাবেনা
মরার দেশে মড়ক মানে
মড়ার উপর খাঁড়ার ঘা।

তোমরা যাঁরা রইবে বেঁচে
মনে রেখো বলে যাই
পুঁজিবাদী অর্থনীতি
সেটাই মহা মড়ক ভাই।

আমরা যেসব ভুল করেছি
তোমরা সে ভুল করো না
শ্রেণী যুদ্ধে খতম ক'রো
পুঁজিবাদী করোনা।

১৩.০৩.২০২০