দেশটা কি তোর বাপের/ধরো সঙিন
অবয়ব
(পৃ. ৬১)
ধরো সঙিন
(করোনা কড়চা)
এতটা কষ্ট এতটা বেদনা
কাব্যে কি তা ধরা যায়?
আমি তো ছাই, রবীন্দ্র-নজরুল
সুকান্তও অসহায়।
রবীন্দ্র-নজরুল-সুকান্তের যুগ
হয়েছে গত বহু বহু দিন
কষ্ট-বেদনা ঘোচে না কাব্যে
ঘোচাতে হলে ধরো সঙিন।
০২.০৫.২০২০