বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/যুগবার্তা

উইকিসংকলন থেকে

যুগবার্তা

(করোনা কড়চা)

ভেঙে খান খান মসজিদ-মন্দির
গীর্জা-প্যাগোডার যত মিথ
প্রলয় শেষে নতুন পৃথিবী
নয়া জামানার শুভ ইঙ্গিত।

ফেটে যায় যায় বিশ্বব্যাপি
পুঁজির পুঁজের বিষ ফোড়া
প্রলয় শেষে হবে এবার
পুঁজিবাদের গোর খোঁড়া।

ছুটে আয় আয় বঞ্চিতরা
লাঞ্ছিতরা দে সাড়া
প্রলয় শেষে সমাজতান্ত্রিক
দেশের মালিক হ তোরা।

২২.০৪.২০১০