বিষয়বস্তুতে চলুন

দেশটা কি তোর বাপের/হতাম যদি সোফিয়া

উইকিসংকলন থেকে

হতাম যদি সোফিয়া

বিধিরে
বিকেটাকে নাওনা কাড়িয়া
দাও ভেঙে হাড়-গোড়ের দেহ
যেন না চিনে কেহ
কলকব্জায় তা দাওনা গড়িয়া॥

ও বিধি
লোহায় গড়া পুতুল হইলে
হতাম সোফিয়া
দেহখানা সাজাইতাম
জামদানি দিয়া (২)
যা শিখাইতো তাই বলিতাম
হাততালি হাততালি পাইতাম
প্রধানমন্ত্রী ডাকতো কাছে
আদর করিয়া॥ ঐ

ও বিধি
কোটি কোটি ডলার পাইলো
মেশিনের পুতুল
মানুষ হইয়া জন্ম নিয়া
কইরাছি কি ভুল? (২)
নাই হাতে নাই কানাকড়ি
ক্ষিধার জ্বালায় যাই যে মরি
বাঁচার দাবী করলে পুলিশ
নেয় যে ধরিয়া॥ ঐ

(০৬.১২.২০১৭ তাং প্রযুক্তি মেলায় যন্ত্রমানবী সোফিয়ার সাথে প্রধানমন্ত্রীর কথোপকথনের প্রতিক্রিয়ায় লেখা।)