বিষয়বস্তুতে চলুন

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/অনিশ্চয়তার পথ প্রদর্শন

উইকিসংকলন থেকে

অনিশ্চয়তার পথ প্রদৰ্শন

আমি জন্ম পছন্দ করিনা, বৃদ্ধ বয়সও নয়, বাঁচতেও নয়:
অতীত যা দিতে ইচ্ছুক হবে না বর্তমান কি তা দেবে?

এখানে অবশ্যই আমি করব অবস্থান,
আমি অপ্রস্তুত,
আমার দুই হাতে দুর্ভাগ্য,
আর পরিবর্তন না হওয়া পর্যন্ত
ত্যাগ করব না আমার অবস্থান।

তুমি মিথ্যা-তোমার গল্প অনিশ্চয়তা ছাড়া কিছুই নয়।
লজ্জার কলঙ্কের জন্য তুমি কি পাল্টাও?
এটা কি একই রকম পরিবর্তনহীন নয়?