ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/ধর্ম কী?
অবয়ব
ধর্ম কী?
একটি দাসীকে নিকটে ধরে রাখা
যে এড়িয়ে না যায় চোখের নজর;
তার পাণিগ্রহণের উপহারের মূল্য
তার পণ পাণিগ্রাহীকে করে বিফল।
এর সকল সুন্দর মতবাদ
যা আমি যাজকদের কাছ থেকে শুনেছি
তার একটি শব্দও
আমার হৃদয় পরিপূর্ণভাবে গ্রহণ করেনি।