ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/পরিণতি
পরিণতি
আমার অনুমান এবং দৃঢ় বিশ্বাস
ক্রন্দনরতদের কান্না এবং গায়কদের উৎসব
সমানভাবে অপ্রয়োজনীয়।
মৃত্যুর ঘোষকের ঘোষণা
আর জন্মের সংবাদের অগ্রদূত
তুলনা করলে সমান মনে হয়
যেন নিকটবর্তী গাছের শাখায়
ঘুঘুর ডানা ঝাপটানি।
কান্নাভেজা এবং চিৎকারকারীরা দেখো
পৃথিবীটা আমাদের কবরে ঠাসা।
বাকি কবরগুলো কোথায়?
পরবর্তী ঘোষণার সময়
নরম করে পা ফেলো, ভদ্রভাবে হাঁটো
এজন্য যে, আমি বিশ্বাস করি পৃথিবীর মাটি
আমাদের দেহের ধূলিবালি ছাড়া কিছুই নয়।
এটি আমাদের জন্য অনুপযুক্ত, অপমানজনক;
আমাদের পিতা-প্রপিতামহের জন্য অপবিত্র
যদিও তারা অসীম সময়ের জন্য বিচ্ছিন্ন।
বাতাসে ভর করে যথাসম্ভব ব্যস্ততাহীন হাঁটো।
আত্ম-অহংকার করোনা, মানুষের নশ্বর দেহ
স্থাপিত হয় সম্ভবত পুনঃপুন কবরের ওপর;
একই কবরে ঠাসা আছে লাশের ওপর লাশ।
নারী ও পুরুষ উভয়ই একের সাথে অপর
দেখো একটি দেহের ওপর আরেকটি দেহ
স্মরণাতীত থেকে সর্বত্র অনন্তকাল পর্যন্ত।
দুটি উজ্জ্বল নক্ষত্রের সাক্ষ্য গ্রহণ করা হবে,
উত্তর নক্ষত্রকে জাতির বিচিত্রতা সম্পর্কে
সাক্ষ্য দেওয়ার জন্য জিজ্ঞাসা করা হবে।
জাতিগণ, তারা স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকবে
নিরলস পর্যবেক্ষণ করবে দিনগুলোর উত্তরণ।
এবং উদ্ভাসিত ভ্রমণকারীদের পথ অন্ধকার
জীবন কিছুই নয়, মল্লযুদ্ধ আর সংগ্রাম ছাড়া।
এখনো আমি আশ্চর্য হই, কেন যে মানুষ
তার কপাল বৃদ্ধির সাধনায় লিপ্ত থাকে?
আমাদের মৃত্যুর ঘণ্টার বিষাদ অনুভূতি
নতুন শিশুর জন্মের আনন্দ ঘোষণার চেয়ে চমৎকার।
মানুষ সৃষ্টি হয়েছে পূর্বনির্দিষ্ট অমরত্বের জন্য,
যদিও কিছু অলীক কল্পনা হচ্ছে
তারা বিলুপ্ত হওয়ার জন্য দণ্ডপ্রাপ্ত
তারা নিছক দ্বীপান্তরিত
পরিশ্রম আর চেষ্টার গোলক হতে।
গোলকের ভেতরটা এক দুর্বিপাক,
অথবা আলোকিত পথপ্রদর্শন হচ্ছে
মৃত্যুর তন্দ্রা একটি বিশ্রাম।
দেহ কোথায় বিশ্রাম নেয়?
কোন অংশে জাগ্রত হয়?
হে শীতলতা প্রদানকারী ঘুঘু
ভেতরে আনন্দ প্রতিষ্ঠা করো
অথবা বিবশ আনন্দের জন্য প্রতিজ্ঞা করো।
তুমি প্রকৃতপক্ষে ধন্য হতে পারো,
তুমি জানো কীভাবে পরিচালনা করতে হয়
ভক্তি আর স্থায়ী ভালোবাসা।
যা-ই হোক, আমি তোমার কলকাকলি মানিনা।
যখন গলাবন্ধ তোমার ঘাড় সজ্জিত করে
প্রথমেই তোমার অলংকার অপসারণ করা হয়।
শোকের বেশভূষা ধার করো অন্ধকার ফুল হতে।
তখন কাঁপা কাঁপা কণ্ঠস্বরে সংকীর্তনসহ চলে শেষকৃত্য
সাথে যুক্ত হয় দাসীকন্যাদের হাহাকার
ঢালাওভাবে বের হয় দুঃখময় প্রার্থনা
কৌতুক করে অথবা প্রভুর দ্বারা যা-ই নির্মিত হোক
তা পৃথক হয়ে যাবে অবশেষে, ধ্বংস হয়ে যাবে।
মানুষ এক ভ্রমণকারী জীবনের মরুভূমিতে
এক ছায়াময় বৃক্ষ তাকে আয়েশ করার সামর্থ্য দেয়।
তাঁবু নিক্ষেপ করে ভিত্তি স্থাপনের কোনো প্রয়োজন নেই
আল্লাহর সত্য প্রকাশিত হবে।
এখনো মানুষ নিজেদের মধ্যে বিতর্ক করে,
কিছু উপদেশ মিথ্যা এবং ভ্রান্ত;
অন্যদের শিক্ষা সঠিক পথপ্রদর্শন করে
এবং সকল সৃষ্টি অধিক রহস্যময়।
জড় বস্তু দ্বারা সজ্জিত একটি জন্তু
জ্ঞানীদের মধ্যে সর্বাধিক জ্ঞানী
যে এক মহাজগৎ কর্তৃক মোহমুক্ত
যার চূড়ান্ত পরিণতি দুর্নীতি ও ধ্বংস।