ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/পুনর্জন্মকে অস্বীকার করো
অবয়ব
পুনর্জন্মকে অস্বীকার করো
আত্মারা বলে পুনর্জন্ম হতে
শরীর থেকে শরীরে, শুদ্ধ হওয়া পর্যন্ত;
সে আহ্বান সম্ভবত ভুল ভেবে তাকে অবিশ্বাস করো,
যদি না তোমার মন এই তথ্য করে নিশ্চিত
যদিও তারা মাথা উঁচু করে, তালগাছের মতো,
দেহগুলো কিন্তু তৃণের মতো বড় হয় আর যায় বিলীন হয়ে।
অতি মসৃণ উগ্র ধারালো তলোয়ারও হয়ে যায় ক্ষয়,
তোমার আত্মার বাসনাকে কমিয়ে দাও, বাঁচো শান্ত নির্ভয়ে।