বিষয়বস্তুতে চলুন

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/প্রকৃতি থেকে আর চুরি নয়

উইকিসংকলন থেকে

প্রকৃতি থেকে আর চুরি নয়

তোমাদের উপলব্ধি এবং ধর্ম অসুস্থ।
আমার কাছে এসো, যাতে তুমি
কিছু ধ্বনি শুনতে পারো সত্যের।

পানিতে ছেড়ে দেওয়া মাছ অযথা খেয়োনা,
আর কোরোনা ইচ্ছা
জবাইকৃত পশুর গোশত খাওয়ার,
অথবা যারা মায়েদের সাদা দুধ বিশুদ্ধ মনে করে
নিজ সন্তানদের জন্য নেয়,
তারা নয় অভিজাত।

সরল পাখিদের দুঃখ দিয়ো না
তাদের ডিম কেড়ে নিয়ে আর;
অপরাধের মধ্যে সবচেয়ে
খারাপ অপরাধ হচ্ছে অবিচার।

আর মধুকে নিষ্কৃতি দাও, যা মৌমাছিরা পায়
কঠোর পরিশ্রমে সুবাসিত গাছের ফুল থেকে;
কারণ তারা এটি অন্যের জন্য সঞ্চয় করেনা,
তারা এটি অনুগ্রহ আর উপহারের জন্যও জমা করেনা।

আমি এইসব থেকে হাত ধুয়ে ফেলেছি;
আর আশা করছি
আমার পথ আমি অনুভব করেছি
আমার চুল ধূসর হওয়ার আগে।