বিষয়বস্তুতে চলুন

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/বিজয় প্রতিশোধকে নিয়ে আসবে

উইকিসংকলন থেকে

বিজয় প্রতিশোধকে নিয়ে আসবে

যদি সময় তোমাকে বিজয়ী হতে সাহায্য করে,
সে সাহায্য করবেই
তোমার বেনামি শত্রু হয়ে অচিরেই
সে আসবে সম্পূর্ণ প্রতিশোধ নিতে।

দিনগুলোর মধ্যাহ্ন ভাগ
আঘাতে ধ্বংস হয়ে অপসারিত হবে
যা ছায়া হয়ে আসবে
অতীতের ভেজা স্যাতসেঁতে ভোর হতে।