বিষয়বস্তুতে চলুন

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/বোকারা জাগ্রত হও

উইকিসংকলন থেকে

বোকারা জাগ্রত হও

হে বোকারা, জাগো, শেষকৃত্য তোমাদের পবিত্র করবে
কিন্তু বৃদ্ধ মানুষদের কল্পকাহিনি হয়তো প্রতারণা
যে লোলুপভাবে সম্পদের জন্য
প্রতীক্ষা করে আর লিপ্সা অর্জন করে
আর কদর্যভাবে মারা যায়-
আর তাদের নিয়মকানুন ধুলায় লুটায়।