বিষয়বস্তুতে চলুন

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/মানুষের পছন্দ কী?

উইকিসংকলন থেকে

মানুষের পছন্দ কী?

লোকেরা যদি আমাকে পছন্দ করত,
তারা হতো বিস্মিত,
তাদের সুন্দরভাবে সত্যের পথে
করেছি পরিচালিত।
অথবা কিছু সরল পথ যার দ্বারা
শীঘ্রই সেখানে পৌঁছে যেতে পারে তারা।

এখানে বেঁচে আছি অক্লান্ত সময়ের ভেতর,
আর এটি আমার;
তারপর আমার হৃদয় চুমুক দিয়েছে
জীবনের অভিজ্ঞতার নির্যাসে।

মানুষের কীই-বা পছন্দ আছে
নির্জনতা আর নিঃসঙ্গতা ছাড়া?
যখন ভাগ্য তাকে কিছুই দেয়না
প্রার্থনা করা ছাড়া?

তুমি যা চাও তা করো,
শান্তি অথবা যুদ্ধ প্রতিষ্ঠা করো:
দিনগুলো অর্পণ করো খামখেয়ালি হাতে,
হে মানুষ আর শান্তির যোদ্ধারা
পরিমাপ করো তাদের।