ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/রাতের ডালপালা হচ্ছে মৃত্যু
অবয়ব
রাতের ডালপালা হচ্ছে মৃত্যু
আমি প্রতিদিন বিদায়কে নিলামে ডাকি, তার পছন্দমতো,
একবার আমার থেকে চলে গেলে, আর ফিরে আসবেনা।
তারকা হওয়ার সুবিধা হচ্ছে যথেচ্ছা ঘুরে বেড়ানো
যদিও তাদের পদমর্যাদা অনেক খুশির।
আমার জন্য এটা এমন যেন আমি
এক জাদুকরী পুরোনো জন্তুর পিঠে চড়েছি,
যখন গাছের ডালের ওপর দিন প্রসারিত হয়
টিকটিকি দুপুরের রোদের তেজ পোহায়।
মৃত্যু রাতে ডালপালা ছড়ায় যখন বন্ধু আর শত্রুরা ঘুমায়,
আর চিরকাল চলমান থাকে আমাদের স্বাচ্ছন্দ্য আরাম।