ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর/সময় এবং স্থান
অবয়ব
সময় এবং স্থান
দুটি অদৃষ্ট এখনো আমাদের ধরে রাখে,
একটি ভবিষ্যৎ আর একটি অতীত;
দুটি জাহাজের বিশাল আলিঙ্গন
আমাদের চারপাশে-সময় এবং স্থান।
আর যখন আমরা জিজ্ঞাসা করি শেষে
কী উদ্দেশ্যে তিনি আমাদের করেছেন নির্মাণ;
ভেসে আসা কিছু উত্তর শোনা যায়
যা কোনো সরল কথা করেনা উচ্চারণ।