পঞ্চরত্ন/আত্মষট্ক
আত্মষট্ক॥
আত্মষট্ক।
নাহং দেহো নেন্দ্রিয়াণ্যন্তরঙ্গং
নাহঙ্কারঃ প্রাণবর্গো ন বুদ্ধিঃ।
দারাপত্য-ক্ষেত্র-বিত্তাদি দূরে
সাক্ষী নিত্যঃ প্রত্যগাত্মা শিবোহহম্ ॥১॥
ইন্দ্রিয় বা মন নহি, নহি দেহ ভার,
পঞ্চ প্রাণ নহি, কিম্বা বুদ্ধি অহঙ্কার।
দারাপত্য, ক্ষেত্র, বিত্ত দূরে থাক্ সব,
নিত্য সাক্ষী প্রত্যগাত্মা আমিই ত শিব। ॥১॥
রজ্জ্বজ্ঞানাদ্ভাতি রজ্জুর্যথাহিঃ
স্বাত্মাজ্ঞানাদাত্মনো জীবভাবঃ।
আপ্তোক্ত্যা হি ভ্রান্তি-নাশে স রজ্জু
জীবো-নাহং দেশিকোক্ত্যা শিবোহহম্ ॥২॥
অজ্ঞান, দেখায় সর্প রজ্জুতে যেমন,
ব্রহ্মেতে জীবের ভাব দেখায় তেমন,
আপ্তবাক্যে ভ্রান্তিনাশ হইলে তখন,
সর্প ত্যজি রজ্জু বুদ্ধি প্রকাশ যেমন,
সেই রূপ তত্ত্বজ্ঞের উপদেশে জীব,
আপনাকে বোধ করে আমিই ত শিব ॥২॥
মত্তো নান্যৎ কিঞ্চিদন্তীহ বিশ্বং
সত্যং বাহ্যং বস্তু মায়োপক৯প্তং।
আদর্শান্তর্ভাসমানস্য তুল্যং
ময্যদ্বৈতে ভাতি তস্মাচ্ছিবোহম্ ॥৩॥
এ সংসার অতিরিক্ত নয় আমা হতে,
যে সকল দ্রব্য দেখা যায় বাহিরেতে,
মায়ার কল্পনা মাত্র, সত্য কিছু নয়,
দর্পণের মধ্যগত প্রতিবিম্ব প্রায়,
আমি ত অদ্বৈত, সেত আমারি বিভব,
প্রকাশ আমাতে মাত্র, আমিই ত শিব ॥৩॥
আভাতীদং বিশ্বমাত্মন্যসত্যং
সত্যজ্ঞানানন্দরূপে বিমোহাৎ।
নিদ্রামোহাৎ স্বপ্নবত্তন্ন সত্যং
শুদ্ধঃ পূর্ণোনিত্য একঃ শিবোহহম্ ॥৪॥
স্বপ্ন যোগে নানাবিধ মিথ্যা বস্তু যত,
সত্য বলি জ্ঞান হয় অজ্ঞান বশতঃ।
সেইরূপ সৎ চিৎ পরম আত্মায়,
প্রকাশিত এ সংসার যাহা মায়াময়,
সত্যরূপে দৃষ্ট হয় সেই মিথ্যাভাব,
শুদ্ধ, পূর্ণ, নিত্য আমি একমাত্র শিব ॥৪॥
নাহং জাতো ন প্রবৃদ্ধো ন নষ্টো
দেহস্যোক্তাঃ প্রাকৃতাঃ সর্বধর্ম্মাঃ।
কর্ত্তৃত্বাদি চিন্ময়স্যাস্তি নাহ-
স্কারস্যৈব হ্যাত্মনো মে শিবোহহম্ ॥৫॥
জন্ম বৃদ্ধি নাহি মোর নাহি মোর নাশ,
প্রাকৃত এসব ধর্ম্ম দেহেতে বিকাশ
কর্ত্তৃত্ত্ব আমার নয়, অহংয়েরি ভাব,
চিন্ময় পরম আত্মা আমিই ত শিব ॥৫॥
নাহং দেহো জন্মমৃত্যূ কুতো মে
নাহং প্রাণঃ ক্ষুৎপিপাসে কুতো মে।
নাহং চিত্তং শোকমোহো কুতো মে
নাহং কর্ত্তা বন্ধমোক্ষৌ কুতো মে ॥৬॥
দেহ আমি নহি কোথা জনম প্রয়াণ,
ক্ষুধা তৃষ্ণা কোথা মোর আমি নহি প্রাণ,
শোক মোহ কোথা মোর নহি আমি মন,
কর্ত্তা আমি নহি কোথা মুকতি বন্ধন ॥৬॥