বিষয়বস্তুতে চলুন

পত্রাবলী (১৯১২-১৯৩২)/১২৫

উইকিসংকলন থেকে

শ্রীযুক্তা বাসন্তী দেবীকে লিখিত

১২৫

Kelsall Lodge

Shillong

১৪।৬।২৭

শ্রীচরণেষু মা,

 পরশুদিন এখানে পৌঁছেছি—পথে বিশেষ অসুবিধা বা কষ্ট হয় নি। এখানে এসে প্রায় একই রকম আছি—তবে গরমের উৎপাত নেই বলে সে রকম ক্লান্তি বোধ হয় না। বৃষ্টি থেকে থেকে হচ্ছে—বৃষ্টির সময়টা Depressing বোধ হয়। বৃষ্টি না হলে খুবই সুন্দর বোধ হত। এখানকার দৃশ্য বেশ সুন্দর—তবে দার্জ্জিলিঙের Snowy range-এর সৌন্দর্য্য এখানে নেই। ঠাণ্ডার দরুন যে উপকার হবার কথা—তা হবে কিন্তু হজমের উপকার হবে কিনা তা বুঝতে পারছি না।

 ভাস্করবাবু ষ্টেশনে এসেছিলেন এবং ব্যারাকপুর পর্য্যন্ত এক ট্রেনে এলেন। জষ্টিস্ দাশ কেমন আছেন? তাঁর স্বাস্থ্য সম্বন্ধে বিস্তৃত সংবাদ চাই। ওখানকার সকলের স্বাস্থ্য-সংবাদ দিবেন এবং আপনারও। এখানকার সব কুশল। এখন আসি। ইতি—

আপনাদের সেবক 
শ্রীসুভাষ