প্রকাশ ভাদ্র ১৩৪৬
সংস্করণ ২৫ বৈশাখ ১৩৫৪
পুনর্মুদ্রণ ভাদ্র ১৩৬৩
গ্রন্থপরিচয়
‘পথের সঞ্চয়’ গ্রন্থের বর্তমান সংস্করণে, ১৯১২ সালে বিদেশযাত্রার প্রারম্ভে ও পথে এবং ইংলণ্ড ও আমেরিকায় পরিভ্রমণকালে রবীন্দ্রনাথ যে-সকল প্রবন্ধ রচনা করিয়াছিলেন সেগুলি মুদ্রিত হইল। এই রচনাগুলি সমস্তই বাংলা ১৩১৯ সালের ভারতী, প্রবাসী ও তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হইয়াছিল, পরপৃষ্ঠায় তাহার তালিকা মুদ্রিত হইল।
এই গ্রন্থের প্রথম মুদ্রণে, প্রবাসকালে লিখিত প্রবন্ধ ও চিঠিপত্র হইতে কয়েকটি নির্বাচিত রচনা ‘পরিবর্তিত আকারে’ প্রকাশিত হইয়াছিল। বর্তমান সংস্করণে নূতন প্রবন্ধ যোগ করা হইয়াছে বলিয়া, সমস্ত রচনাই মূলপাঠ অনুসারে মুদ্রিত হইল। যে-সকল রচনা ইতিপূর্বে কোনো গ্রন্থে মুদ্রিত হয় নাই তালিকাতে সেগুলি নির্দেশ করা হইয়াছে। শিক্ষাবিধি’ এবং ‘লক্ষ্য ও শিক্ষা’ ইতিপূর্বে ‘শিক্ষা’ গ্রন্থের প্রথম খণ্ডে (১৩৫১) মুদ্রিত হইয়াছে; অন্যগুলি ‘পথের সঞ্চয়’ প্রথম সংস্করণে প্রকাশিত হইয়াছিল।
যে-কয়টি চিঠি প্রথম সংস্করণের পরিশিষ্টে মুদ্রিত হইয়াছিল সেগুলি বর্তমান সংস্করণ হইতে বর্জিত হইয়াছে; রবীন্দ্রনাথের ‘চিঠিপত্র’ গ্রন্থমালায় যথাস্থানে প্রকাশিত হইবে। এই-জাতীয় অন্যান্য বহু বিলাতের চিঠি ইতিপূর্বেই ‘চিঠিপত্র’ চতুর্থ ও পঞ্চম খণ্ডের অন্তর্ভুক্ত হইয়াছে। ১৯১২ সালে কবির প্রবাসচিন্তার সমষ্টিরূপে পরিকল্পিত পথের সঞ্চয়ের এই দ্বিতীয় সংস্করণ হইতে, ১৯২০ সালে লিখিত ‘বিলাত-যাত্রীর পত্র’[১] বর্জিত হইয়াছে; ইহাও ‘চিঠিপত্র’ গ্রন্থমালায় মুদ্রিত হইবে।
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।
Public domainPublic domainfalsefalse
↑পথের সঞ্চয় গ্রন্থের প্রথম সংস্করণে ‘বিচিত্র’ নামে মুদ্রিত।