এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চিরদিন এক লক্ষ্য—জীবন বিকাশ,
পরিপূর্ণতায়!
নমি তোমা, নরদেব! কি গর্ব্বে গৌরবে
দাঁড়ায়েছ তুমি!
সর্বাঙ্গে প্রভাত-রশ্মি, শিরে চূর্ণ মেঘ,
পদে শষ্পভূমি।
পশ্চাতে মন্দির-শ্রেণী, সূবর্ণ-কলস
ঝলসে কিরণে;
বালকণ্ঠ-সমুথ্বিত নবীন উদগীথ
গগনে পবনে।
হৃদয়-স্পন্দন সনে ঘুরিছে জগৎ,
চলিছে সময়;
ভ্রূ-ভঙ্গে—ফিরিছে সঙ্গে ক্রম ব্যতিক্রম,
উদয় বিলয়!
নমি আমি প্রতিজনে,—আদ্বিজ-চন্ডাল
প্রভূ-ক্রীতদাস!
সিন্দু-মূলে জল-বিন্দু, বিশ্ব-মূরে অণু,
সমগ্রে প্রকাশ!
নমি, কৃষি-তন্তু-জীবী, স্থপতি, তক্ষণ,
কর্ম্ম-চর্ম্ম-কার!
অদ্রি-তলে শিলাখন্ড— দৃষ্টি-অগোচরে
বহ অদ্রি-ভার!
কত রাজা, কত রাজ্য গড়িছ নিরবে,
হে পূজ্য, হে প্রিয়!
একত্রে বরেণ্য তুমি, শরেণ্য এককে,—
আত্মার আত্মীয়!