এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আবাহন
১
একত্র করেছি আজি—
যুগ-যুগ চিন্তারাজি,
সুখ, দুখ, আশা, স্মৃতি,
মহত্ব, সৌন্দর্য্য, ধৃতি;
হে পিরীতি, সমূরতি কর অধিষ্ঠান!
লহ অর্ঘ্য, রাখ নর-মান।
এত চেষ্টা যত্ন শ্রম,
এত ধৈর্য্য পরাক্রম,
এত যাগ যজ্ঞ কর্ম্ম,
এত শিক্ষা দীক্ষা ধর্ম্ম,
এত ত্যাগ অনুরাগ, এত ভক্তি জ্ঞান,
নহে—নহে তুচ্ছ এই ধ্যান।
হের, এ আকুল-ভাবে
দেবগণ দ্রূত আসে—
উন্মুক্ত আকাশ-পট
মেঘ-কেতু লটপট,
নক্ষত্র দেখায় পথ বিচিত্র আলোকে,
স্বনে বায়ু মৃদু-মন্দ শ্লোকে।
হের, এ প্রণবে, সতী,
স্তম্ভিত ব্রম্ভাণ্ড-গতি;
দূর বিষ্ণুলোক হ'তে
আশীর্ব্বাদ আসে স্রোতে,
ঝর ঝর সপ্তস্বর্গ ঝরে শির'পর।
ক্ষুদ্র ন্য, তুচ্ছ নয় নর।