এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রাণের এ বিষ-লতা উপাড়ি' ফেলিব আজ,
করি' প্রাণ পণ;
আশায় ভরসা নাই, মরণের দেখা নাই,
দুঃসহ জীবন!
এই যে সন্দেহ-জ্বালা, পিপাসা, যন্ত্রণা, মোহ—
এ কি ভালবাসা?
কেহ বুঝিল না কথা, কেহ বুঝিল না ব্যথা,
এ যে কর্ম্ম-নাশা!
এ যে রে কুস্বপ্ন-ঘোর, জন্মান্তর-অভিশাপ—
কুহক কাহার!
সেই কথা, সেই গান, সেই মুখ,সেই প্রেম,
সে-ই বারবার!
দিনে দিনে পলে পলে নীরবে অলক্ষেয় ধীরে
আসিছে মরণ;
দুরাশার ঘূর্ণ-পাকে নীরবে অজ্ঞাতে ধীরে
ডুবিছে জীবন।
আশা তৃষা মায়া সাধ পুড়িতাছে পলে পলে
প্রতীক্ষায় জ্ব্লি'!
কামনার মহাযজ্ঞে কেন এই তূষানল,
মনঃ-প্রাণ-বলি!
সুখের পশ্চাতে দুখ ছুটিতেছে অবিরিত,
নিশা গ্রাসে দিন;
প্রণয়ে কি আত্মহত্যা তেমনি বিধির সত্য,
কঠোর কঠিন?
নিবেছে আশার আলো, সম্মুখে নিরাশা-রাত্রি,
জ্বাল, চিতা জ্বাল!
কৈশোরের সুপ্তি-স্বপ্ন চিরতরে হ'ক ধ্বংস,
ঘুচুক্ জঞ্জাল!